সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চঃ ফের বড়সড় সাফল্য ভারতীয় নৌসেনার। আরব সাগরে সোমালি জলদস্যুদের বিরুদ্ধে টানা ১২ ঘন্টা অভিযান চালিয়ে ২৩ জন পাক নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। সকলেই সুরক্ষিত আছেন বলে নৌসেনার তরফে জানানো হয়েছে। ভারতীয় নৌসেনাবাহিনী ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিমি দূরে সাগরে অভিযান চালায়। ইতিমধ্যেই ৩৫ জন জলদস্যুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে।
আরও পড়ুন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! ১ এপ্রিল থেকে দাম বাড়ছে প্যারাসিটামল সহ জীবনদায়ী প্রায় ৮০০ ওষুধের
জানা গিয়েছে, ইরানের পতাহাবাহী মাছ ধরার নৌকা ‘আল কাম্বারা ৭৮৬’ কে আটক করে জল দস্যুরা। এই খবর পেয়ে ভারতীয় নৌসেনার’ আইএনএস সুমেধা এবং যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’ পৌঁছয় ঘটনাস্থলে। শুরু হয় লড়াই। টানা ১২ ঘন্টা লড়াইয়ের পরে হার মানে জলদস্যুরা। আপাতত ভেসেলের প্রতিটি জিনিস ভারতীয় নৌসেনার পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, ইরানের আল-কাম্বার ৭৮৬ নামের ওই জাহাজটি আরব সাগরে মাছ ধরতে গিয়েছিল। এই জাহাজের ক্রুদের মধ্যে ২৩ জন পাকিস্তানি ছিলেন। হঠাৎ জলদস্যুরা হামলা চালয় এবং জাহাজটি ছিনতাই করে।
বৃহস্পতিবার রাতের দিকে ভারতীয় নৌসেনার কাছে খবর আসে যে ইয়েমেনের সোকোত্রার দক্ষিণ-পশ্চিমে ৯০ নিক্যাল মাইল দূরে ইরানিয়ান ভেসেলে আল-কাম্বারকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। ভেসেলটিতে সশস্ত্র জলদস্যু উঠে পড়েছে বলে খবর পাওয়া যায়। খবর পেয়েই আরব সাগরে মোতায়েন থাকা ভারতীয় নৌসেনার দুটি জাহাজ নামে অপারেশনে। শুক্রবার হাইজ্যাক হওয়া ভেসেলের কাছে পৌঁছে যান ভারতীয় নৌসেনার কমান্ডোরা। শুরু হয় জলদস্যুদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ। জাহাজটি সমুদ্র উপকূল থেকে প্রায় ১৬৭ কিলোমিটার দূরে ছিল বলেই জানা গিয়েছে। টানা ১২ ঘন্টা লড়াইয়ের পরে হার মানে জলদস্যুরা। ইতিমধ্যেই ভেসেলে থাকা ২৩ জন পাকিস্তানি ক্রু সদস্যকে সুরক্ষিতভাবেই উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা