Home » জলপাইগুড়িতে ঝড়ে মৃত ৫, হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে

জলপাইগুড়িতে ঝড়ে মৃত ৫, হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে

সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিল : জলপাইগুড়ির ঝড়ের পরে রাতেই মুখ্যমন্ত্রী #মমতাবন্দোপাধ্যায় পৌঁছে গেলেন ঝড়ে দুর্গত ও আহতদের পাশে। জলপাইগুড়িতে শনিবারের বিধ্বংসী ঝড়ের ধ্বংসলীলার কবলে  গ্রামের পরে গ্রাম। মৃত্যু ৫ জনের। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত  বহু পরিবার। গৃহহীন অসংখ্য মানুষ। আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন মৃত মানুষদের পরিবারের পাশে। ঝড়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন অনিমা বর্মন নামে এক মহিলা। হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে যান।তিনি আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও পৌঁছে গেলেন। বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সোমবার ছুটে আসছেন। সোমবার জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল শ্রী আনন্দ বোস।

মুখ্যমন্ত্রী রাত দশটার কিছু পরে বাগডোগরা বিমানবন্দরের নেমে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে যাওয়ার পথে জলপাইগুড়ি গোসালা মোড়ে ঝড়ের প্রকোপে প্রাণ হারানো অনিমা বর্মনের বাড়িতেও যান।  মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে পৌঁছে,  ৪৯ বছর বয়সী অনিমা বর্মনের শোকসন্তপ্ত পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

#মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,, “ ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হল যে ৫ জন মারা গিয়েছেন। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতেই। আরেকজনকে উত্তরবঙ্গ হাসপাতালে শিফট করা হচ্ছে। কাল বিকালে অভিষেক আসবে, দেখে নেবে। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। তবে এখন যেহেতু এমসিসি কোড চলছে প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও  এক্সহ্যান্ডেলে ঝড়ে শোক ও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন। ঝড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি এও বলেছেন, বাংলা সমস্ত বিজেপি কর্মীদের বলব ক্ষতিগ্রস্তদের পাশে থাকুন।।

আরও পড়ুন নেতা বা প্রশাসন যন্ত্রণার কথা শুনেও শোনে না, অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিল জলপাইগুড়ির গাদং

#জলপাইগুড়িঝড়

#মমতাবন্দোপাধ্যায়

#Latestbengalinews

About Post Author