সময় কলকাতা ডেস্ক, ২ এপ্রিলঃ পমফ্রেট মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে #পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ মানেই কি তেল-ঝাল অথবা ভাপা? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রোস্টেড পমফ্রেট। পমফ্রেট মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রোস্টেড পমফ্রেট। পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে রোস্টেড পমফ্রেট। রোস্টেড পমফ্রেট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন Building Collapse: গার্ডেনরিচের পর এবার মুচিপাড়ায় ভেঙে পড়ল বাড়ির একাংশ

উপকরণ
পমফ্রেট মাছ: ২টি
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
ধনে গুঁড়ো: ১/২ চা চামচ
আদা বাটা: ১টি
রসুন বাটা: ৩-৪ কোয়া
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা: ২টি
পোঁয়াজ বাটা: ১টি ছোট
জিরে গুঁড়ো: ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ
গোল মরিচ গুঁড়ো: ১/২ চা চামচ
কর্নফ্লাওয়ার: ১/২ চা চামচ
বেসন: ১ চা চামচ
পাতি লেবু: ১টি
লবণ: স্বাদ মতো
ধনে পাতা: প্রয়োজন মতো
সাদা তেল ও ঘি: পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই দু’টি পমফ্রেট মাছকে ভাল করে ধুয়ে মাঝখান থেকে ভালো করে চিরে নিন। এবার দু’চামচ লেবুর রস ও নুন মাখিয়ে মিনিট ১৫ মাছগুলি ম্যারিনেট করে রাখুন। ২০ মিনিট হয়ে গেলে মাছের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে, জিরে, হলুদ, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন। এবার একটি পাত্রে বেসন ও কর্নফ্লাওয়ারের মধ্যে খানিক জল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। একটি কড়াইয়ে তেল ও ২ চামচ ঘি নিয়ে একটু গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলি বেসন ও কর্নফ্লাওয়ারের গোলায় মাখিয়ে কড়াইতে ছেড়ে দিন। এক পিঠ ভাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিন। খেয়াল করবেন দু’পিঠই যেন ভাল করে ভাজা হয়। এবার তন্দুরি স্বাদ আনার জন্য ক়ড়াইয়ের মধ্যেই মাছ দুটির মাঝখানে একটি ছোট পাত্রে গরম কাঠকয়লা বসান। তাতে খানিক ঘি ছড়িয়ে পুরোটা একটি ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখুন। ব্যস তৈরি জিভে জল আনা রোস্টেড পমফ্রেট।
#roastedpomfret
#রোস্টেডপমফ্রেট


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি