সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। আহত কমপক্ষে ৭০০ জন। ইতিমধ্যেই তাইওয়ানে আটকে পড়া ভারতীয়দের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। উল্লেখ্য, বুধবার সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের রাজধানী তাইপেই। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে। এছাড়াও সুনামি সতর্কতা জারি হয়েছে দক্ষিন জাপান (South Japan) ও ফিলিপিন্সে। ৯.৮ ফুট উচ্চতা অবধি সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই ভূমিকম্পে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। অন্যদিকে, আহত ৭৩০ জনেরও বেশি। ২৫ বছরের মধ্যে এটাই তাইওয়ানে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
আরও পড়ুন Mahua Maitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি
মার্কিন জিওলজিক্যাল সার্ভে সুত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা নাগাদ (ভারতীয় সময়ে রাত ১২টা) দেশের রাজধানী তাইপেই-তে ভয়াবহ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল তাইওয়ানের হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের পরই উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ভূমিকম্পে অন্তত ২৬টি বাড়ি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই বহু বাড়িঘর ভেঙে পড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। অন্তত ২০ জন সেখানে আটকে রয়েছেন বলে খবর। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। এদিনের এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই তাইওয়ান প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই তাইওয়ানে থাকা ভারতীয়দের উদ্দেশে জারি হয়েছে নির্দেশিকা। ‘ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশনে’র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ তাইওয়ানে বসবাসকারী ভারতীয়দের জন্য এমার্জেন্সি হেল্পলাইন খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে, ওখানে থাকা ভারতীয়রা যেন এই নির্দেশিকা বাকি ভারতীয়দের কাছেও পৌঁছে দেন।
# TaiwanEarthquake
#latestbengalinews
#ভয়াবহভুমিকম্পতাইওয়ানে


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!