Home » Lok Sabha Election: নজরে লোকসভা ভোট, নির্বাচনী প্রচারে শুক্রেও উত্তরবঙ্গে জোড়া সভা মমতার

Lok Sabha Election: নজরে লোকসভা ভোট, নির্বাচনী প্রচারে শুক্রেও উত্তরবঙ্গে জোড়া সভা মমতার

সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিলঃ উত্তরবঙ্গে একের পর এক নির্বাচনী প্রচার সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে শুক্রবারও জোড়া সভা রয়েছে তৃণমূল নেত্রীর। এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুফানগঞ্জের নাগুর হাট হাইস্কুলের মাঠে দুপুরে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। তারপর তাঁর দ্বিতীয় সভাটি রয়েছে জলপাইগুড়িতে। বৃহস্পতিবারই কোচবিহারের মাথাভাঙা ও জলপাইগুড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সভা করেন তিনি।

আরও পড়ুন   Sonam Wangchuk: একুশ দিন অনশনের পর এবার বর্ডার মার্চ! দাবি আদায়ে অনড়, “থ্রি ইডিয়টস “এর ফুংসুক ওয়াংরু ওরফে সোনম ওয়াংচুক

কোচবিহারের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া ও জলপাইগুড়ির দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করেন মমতা। তিনি তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদনও জানান জনগণকে। এরপরই আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা এখনও আটকে রাখার অভিযোগ তুলে ফের একাবর নিশানা করেন মমতা। পাশাপাশি কোচবিহারের সভা থেকে নাম না করে সেখানকার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা।

আরও পড়ুন   IPL 2024: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অতীতে দুই দলের সাক্ষাতে পরিসংখ্যান কী?

অন্যদিকে, জোর কদমে ভোটের প্রচার চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে একের পর এক সাংগঠনিক বৈঠক সারছেন অভিষেক। আজ মালদা জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর এবং দক্ষিণ দু’টির কোনও আসনেই জয়ী হতে পারেনি তৃণমূল। এবার মালদহ উত্তর আসনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মালদহ দক্ষিণ আসনে তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান। তাঁদের হয়ে ভোট চাইতে দলীয় নেতাদের রণকৌশল ঠিক করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

#LokSabhaElection

#latestbengalinews

About Post Author