সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ লোকসভা ভোটে অশান্তি এড়াতে আরও কড়া নির্বাচন কমিশন। ১৯ এপ্রিলের ২১ টি রাজ্যের ১০২ টি লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ হবে। এবার শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নির্বাচনের জন্য ৩৫০ জন পর্যবেক্ষককে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে ১২৭ জন সাধারণ পর্যবেক্ষক, ৬৭ জন পুলিশ পর্যবেক্ষক, ১৬৭ জন আয়-ব্যয় পর্যবেক্ষকদের নিযুক্ত করা হয়েছে। প্রথম দফার নির্বাচন নিয়ে একগুচ্ছ নির্দেশিকা আগেই জারি করেছে জাতীয় নির্বাচন কমিশনের। পর্যবেক্ষকদের ঠিকানা, ফোন নম্বর, প্রার্থীর মোবাইল নম্বর , জনসাধারণ এবং রাজনীতিক দলগুলির কাছে দিয়ে দিতে হবে। পর্যবেক্ষকদের নির্বাচন চলাকালীন নির্দিষ্ট কেন্দ্র স্বশরীরে উপস্থিত থাকতে হবে। বিশেষ পর্যবেক্ষকদের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচনের আগেই মাইক্রো অবজারভারদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে রিটার্নিং অফিসারদের।
কমিশন সূত্রে খবর, প্রত্যেকটি জেলার কন্ট্রোল রুমের মাধ্যমে প্রত্যেকটি মুহূর্তের নজরদারি চালানো হবে। বয়স্ক ভোটার, শারীরিকভাবে অক্ষম, মহিলা ভোটারদের সুবিদার্থে ভোটার সহায়তা কেন্দ্রও প্রত্যেকটি ভোট কেন্দ্রের বাইরে থাকবে। ফ্লাইং স্কোয়াড, স্টেটিক্স সার্ভিলেন্স টিম, ভিডিও ভিউয়িং টিমকে সবসময় সক্রিয় রাখতে হবে বলে নির্দেশ দিয়ে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে নিয়োগ করেছে কমিশন। এছাড়াও বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিন্হাকে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে ফিডব্যাক পাঠানোর জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। এছাড়া পাঁচটি রাজ্যে আয়-ব্যয় সংক্রান্ত নজরদারি চালানোর জন্য পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও যে পাঁচটি রাজ্যে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, সেগুলি হল, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। অন্যদিকে, উত্তরপ্রদেশ, কর্নাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানোর জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই বঙ্গের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি বা টাকা উদ্ধারের মতো ঘটনার তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করাই বিশেষ পুলিশ পর্যবেক্ষকের মূল কাজ।


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি