Home » Ayodhya Ram Mandir: প্রথম রাম নবমী পালন রামমন্দিরে, অপেক্ষা সায়েন্টিফিক সূর্যতিলকের, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

Ayodhya Ram Mandir: প্রথম রাম নবমী পালন রামমন্দিরে, অপেক্ষা সায়েন্টিফিক সূর্যতিলকের, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিলঃ আজ রাম নবমী। রাম মন্দির প্রতিষ্ঠার পর অযোধ্যায় এই প্রথম পালিত হচ্ছে রাম নবমী উৎসব। ইতিমধ্যেই রাম নবমী উপলক্ষে সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। ভক্তদের ভিড় উপচে পড়েছে অযোধ্যায়। আজ লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রামনবমী উপলক্ষে ট্রাস্টের তরফে অয্যোধ্যায় ইতিমধ্যে পাঠানো হয়েছে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু প্রসাদ। বুধবার সাত সকালেই রামলালার দিব্য অভিষেক হয়ে গিয়েছে। এবার অপেক্ষা সায়েন্টিফিক সূর্যতিলকের। রামলালার কপালে ঠিক দুপুর ১২ টার সময় সূর্যের আলো এসে পড়বে। যা রামলালার কপালে এঁকে দেবে সূর্যতিলক। প্রতি রাম নবমীর দুপুরেই সূর্যের আলোর রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। কারণ সূর্য রশ্মিকে রামলালার কপালে বিজ্ঞান সম্মত ভাবে প্রতিফলিত করাতে হবে নির্দিষ্ট সময়েই। চার মিনিটের জন্য রামলালার কপালে স্থায়ী হবে এই সূর্যতিলক।

আরও পড়ুন   হাতে ভর দিয়ে হাঁটেন তবুও পঞ্চাশ কিলোমিটার উজিয়ে প্রধানমন্ত্রীর সভায় হাজির

জানা গিয়েছে, রামলালার যখন সূর্য অভিষেক হবে, তখন পুরো মন্দির চত্বরে ভগবান রামের মন্ত্র ও স্তুতি জপ করা হবে। রামলালা কপালে সূর্যের আলোর প্রতিফলিত হওয়ার এই ঘটনা প্রসার ভারতী লাইভ টেলিকাস্ট করবে। বিশেষ এই দিনের জন্য অযোধ্যায় ১০০ টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হয়েছে। জানা গয়েছে, আজ ১৯ ঘণ্টা মন্দিরের দরজা খোলা থাকবে রামলালার দর্শনের জন্য। রামলালাকে খাবারের নিবেদনের সময় মাত্র পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ থাকবে। এরপরে, ভক্তরা আবার রামলালার দর্শন করতে পারবেন। মন্দির কর্তৃপক্ষের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে ১৭ এবং ১৮ এপ্রিল রামলালার দর্শনের সময় বাড়িয়ে ২০ ঘন্টা করা হয়েছে। অন্যদিকে, ১৮ এপ্রিল পর্যন্ত ভিআইপি দর্শন বন্ধ থাকবে। রামলালার দর্শন, আরতি-সহ সব পাস বাতিল করা হয়েছে। রামলালার জন্মবার্ষিকী উপলক্ষে মন্দিরে দর্শনার্থীদের মোবাইল ফোন না আনতে আবেদন করেছে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ী মন্দির জোন, কনক ভবন মন্দির জোনে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, রামনবমী উপলক্ষে বুধবার সকাল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশজুড়ে আমার পরিবারের সকলকে শ্রীরামের জন্মোৎসব রামনবমীর অনের শুভেচ্ছা। এই পবিত্র উৎসবের দিন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। নিজেকে কৃতার্থ মনে করছি। অয্যোধ্যার রাম মন্দিরে আমাদের রামলালা বিরাজমান। আজ অত্যন্ত আনন্দের দিন অযোধ্যায়। প্রথমবার সেখানে রামনবমী পালিত হচ্ছে।‘ মমতা বন্দ্যোপাধ্যায়ও রামনবমীতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘রামনবমীর শুভেচ্ছা জানাই সকলকে। পাশাপাশি, শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখার আবেদন জানাচ্ছি।’

#latestbengalinews

#RamNavami2024

#AyodhyaRamMandir

About Post Author