স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ এপ্রিল: চলতি আইপিএল সাক্ষী রইল আরও একটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থরা জিতেছেন ৪ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে দিল্লি। সৌজন্যে অধিনায়ক ঋষভ পন্থের দাপুটে ব্যাটিং। জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের উইকেট থামে ৮ উইকেটে ২২০ রানে।

টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাটিং করতে পাঠান গুজরাট অধিনায়ক শুভমন। ঘরের মাঠে শুরুটা খারাপ করেননি দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ এবং জেক ফ্রেজার ম্যাকগ্রুক। ২০ বল খেলে ৩৫ রানের জুটি গড়েন দুজনে। কিন্তু চতুর্থ ওভারে সন্দীপ ওয়ারিয়রের বলে আউট হন ম্যাকগ্রুক। তিনি করলেন ১৪ বলে ২৩। একই ওভারের পঞ্চম বলে পৃথ্বীকেও ফেরান সন্দীপ। কিছুটা চাপে পড়ে যায় দিল্লি। চার নম্বরে নেমে আশা জাগাতে পারলেন না সাই হোপও। ফিরলেন ৫ রানে। চাপের মুখে দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন অক্ষর প্যাটেল ও ঋষভ পন্থ। অক্ষর প্যাটেলকে তিননম্বরে নামিয়ে মাস্টারস্ট্রোক দেয় দিল্লি। সেই সুযোগকে কাজে লাগান বাঁ হাতি অলরাউন্ডার। ৪৩ বলে ৬৬ রানের ইনিংস উপহার দিলেন অক্ষর। নিজের ইনিংস সাজালেন ৫টি চার এবং ৪টি ছয় দিয়ে। পিছিয়ে ছিলেন না অধিনায়ক পন্থও। ইনিংসের শেষ কয়েক ওভারে বিধ্বংসী হয়ে উঠলেন তিনি। মোহিত শর্মার শেষ ওভারে মারলেন চারটিতে ছক্কা। শেষ পর্যন্ত ৪৩ বলে ৮৮ রান করে অপরাজিত রইলেন পন্থ। তার ব্যাট থেকে এল ৫টি চার এবং ৮টি ছক্কা। শেষের দিকে ৭ বলে ২৬ রানের অপরাজিত রইলেন ট্রিস্টান স্টাবস। ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন তিনিও। গুজরাটের বোলারদের মধ্যে সফলতম সন্দীপ ওয়ারিয়র। ১৫ রান খরচ করে নিলেন ৩ উইকেট। ৩৬ রানে ১ উইকেট পেলেন নুর। গুজরাটের বোলারদের মধ্যে লজ্জার নজির গড়লেন মোহিত শর্মা। ৪ ওভারে দিলেন ৭৩ রান। প্রতিযোগিতার ইতিহাসে এক ম্যাচে যা সর্বাধিক।
আরও পড়ুন: Premier League: চেলসিকে পাঁচ গোলের মালা পরাল আর্সেনাল
জবাবে ব্যাট করতে মেনে শুরুতেই ধাক্কা গুজরাট শিবিরে। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে আউট হন শুভমন গিল। গুজরাট অধিনায়কের অবদান ৬ রান। গিল ফিরতে দলের ইনিংসের হাল ধরেন ঋদ্ধিমান সাহা এবং সাই সুদর্শন। দলের রানকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন তারা। দ্বিতীয় উইকেটের জুটিতে ঋদ্ধিমান-সুদর্শন যোগ করলেন ৮২ রান। ঋদ্ধিকে ফিরিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব। ২৫ বলে ৩৯ রান করে ফেরেন বাংলার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার। ৫টি চার এবং ১টি ছয় মারলেন ঋদ্ধি। সুদর্শন করলেন ৩৯ বলে ৬৫ রান। ৭টি চার এবং ২টি ছয় এল সাইয়ের ব্যাট থেকে। রাসিক সালামের বলে তিনি আউট হতে চাপ বাড়ে গুজরাট শিবিরে।
Captain Rishabh Pant led from the front in style as he becomes the Player of the Match ????#DC move to no. 6️⃣ on the points table ????
Scorecard ▶️ https://t.co/48M4ajbLuk#TATAIPL | #DCvGT pic.twitter.com/rSfz7BVylH
— IndianPremierLeague (@IPL) April 24, 2024
অনেকদিন পর গুজরাট মিডল অর্ডারে ভরসা দিলেন ডেভিড মিলার। ২৩ বল খেলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন প্রোটিয়া ব্যাটার। তার ব্যাট থেকে এল ৬টি চার এবং ৩টি ছয়। তিনি যতক্ষণ পিচে ছিলেন খুব বেশী সুবিধে করতে পারেননি দিল্লির বোলাররা। একটা সময় মনে হচ্ছিল একাই ম্যাচ জিতিয়ে দেবেন মিলার। শেষ পর্যন্ত তাকে থামান বাংলার পেসার মুকেশ কুমার। শেষ ৩ ওভারে লড়াই করলেন রশিদ খান এবং সাই কিশোর। ২টি ছয়ের সাহায্যে কিশোর করলেন ৬ বলে ১৩। রশিদ অপরাজিত থাকলেন ১১ বলে ২১ রান করে। দিল্লির বোলারদের মধ্যে ৩ উইকেট নিলেন রাসিখ সালাম। কুলদীপ পেলেন ২ উইকেট। একটি করে উইকেট নিলেন অক্ষর প্যাটেল, অনরিখ নোখিয়া ও মুকেশ কুমার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার