সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিলঃ ঝোল হোক বা কষা— নানা ভাবেই আট থেকে আশি সবার মন জয় করেছে ভেটকি মাছ। ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ভেটকি মানেই কি পাতুরি অথবা ফিশ ফ্রাই? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক আম কাসুন্দি ভেটকি। ভেটকি মাছের স্বাদ ভিন্নভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আম কাসুন্দি ভেটকি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে আম কাসুন্দি ভেটকি। বিশেষ করে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই আম কাসুন্দি ভেটকি খেলে আর ভুলতে পারবেন না। আম কাসুন্দি ভেটকি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন Sujaykrishna Bhadra: নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই
উপকরণ
৬ পিস ভেটকি মাছ
৪-৫টি কাঁচালঙ্কা
১ টি কাঁচা আম
আধ চা চামচ কালো জিরে
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ আদা বাটা
আধ চা চামচ কালো জিরে
৩ টেবিল চামচ কাসুন্দি
স্বাদ মতো নুন ও চিনি
প্রয়োজন মতো সর্ষের তেল

রন্ধন প্রণালী
প্রথমে ভেটকি মাছে নুন ও হলুদ ভাল করে মাখিয়ে নিন। এরপর ভেটকি মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তাতে সামান্য হলুদ গুঁড়ো আর কাঁচা আমের টুকরো দিয়ে ভাল করে নাড়তে থাকুন। আম ভাজা ভাজা হয়ে এলে নুন, চিনি আর দু’ কাপ জল ঢেলে ফুটতে দিন। মশলা ঝোলের সঙ্গে ফুটে মিলেমিশে গেলে তাতে মাছের টুকরোগুলি দিয়ে দিন। এ বার সামান্য কাসুন্দি ছড়িয়ে ঝোল ফুটতে দিন মিনিট পাঁচেক। নুন-মিষ্টি চেখে নামিয়ে নিলেই তৈরি লোভনীয় আম-কাসুন্দি ভেটকি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি