সানী রায়,সময় কলকাতা ,২৮ এপ্রিল : শিবঠাকুরের আপন দেশের মত অবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, বাড়ি থেকে নাবালিকাকে তুলে নিয়ে চলে যাওয়ার পরেও নাবালিকা ফিরলেও অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের কোনও হেলদোল নেই। এমনটাই অভিযোগ ধুপগুড়ি থানার বিরুদ্ধে। পুলিশি হস্তক্ষেপের আশ্বাস পেতে অবস্থান বিক্ষোভ চলছে থানায়। জলপাইগুড়ি জেলার এই বিক্ষোভ আরেকবার প্রশাসনিক গয়ংগচ্ছতার বিরুদ্ধে আরেকটি অভিযোগ।
বাড়ির নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পরে অভিযোগ করেও সুরাহা ও সমাধান না পেয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানাতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।শনিবার ধূপগুড়ি থানাতে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা এক অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখায়।জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক যুবক ও আরও দুজন।পরিবারের তরফে নাবালিকার খোঁজ চালানো হলেও খোঁজ মেলেনি।বিষয়টি নিয়ে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
পরিবারের তরফে জানানো হয়েছে, মেয়েটিকে অভিযুক্ত যুবক রাস্তা ঘাটে ওই যুবক প্রায়শ বিরক্ত করত। তারপরে অবস্থা চরম আকার নেয়।এরপর নাবালিকা উদ্ধার হলেও প্রধান অভিযুক্ত বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছে না।এদিন বাধ্য হয়ে এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে ধূপগুড়ি থানায় এসে ধরনায় বসে।পুলিশের সাথে চলে কথা কাটাকাটি।পরবর্তীতে ওই এলাকার কয়েকজন গ্রামবাসীর সাথে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য কথা বলেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে।এদিকে গ্রামবাসীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।।
আরও পড়ুন Taiwan Earthquakes: ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, আতঙ্কিত স্থানীয়রা


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!