সময় কলকাতা ডেস্ক,২৮ এপ্রিল : শনিবার মণিপুরে একটি উগ্রপন্থী হানায় নিহত হলেন সিআরপিএফের দুই জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।মণিপুরের বিষ্ণুপুরে জঙ্গিরা এই হামলা চালায়। নিহতদের মধ্যে এক বাঙালি কনস্টেবলও রয়েছেন।
মণিপুরে জঙ্গি হানা সম্পর্কে জানা গিয়েছে, IRBn ( ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন) ক্যাম্পে জঙ্গিরা শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকাই গুলি বর্ষণ শুরু করে।দুপুর ২-১৫ পর্যন্ত একটানা এই গুলি বর্ষন চলেছে। এছাড়াও সিআরপিএফদের ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের ছাউনি লক্ষ্য করে বোমা নিক্ষেপও করা হয়ে।
নিহতদের নাম,পরিচয় প্রকাশ করা হয়েছে । আসামের সাব ইন্সপেক্টর এন সরকার, বাঁকুড়ার অরূপ সাইনি জঙ্গি হানায় নিহত। আহতদের নাম ইন্সপেক্টর যাদব দাস ও কনস্টেবল এ দাস ।।
Latest Bengali News


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
নিরানন্দ আনন্দপুরে মিলল ৮ ঝলসানো দেহ, নিখোঁজ ২৫
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ