Home » Congress: লোকসভা নির্বাচনের আগে ‘ঘরওয়াপসি’ বর্ষীয়ান কংগ্রেস নেতার

Congress: লোকসভা নির্বাচনের আগে ‘ঘরওয়াপসি’ বর্ষীয়ান কংগ্রেস নেতার

সময় কলকাতা ডেস্ক, ৫ মে: লোকসভা নির্বাচনের আগে হাত ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন অনেক নেতা। সম্প্রতি সেই একই পথ অনুসরণ করেছেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দর সিং লাভলি। যা তৃতীয় দফার ভোটগ্রহণের আগে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলকে। কিন্তু এ বার কংগ্রেসে ঘরওয়াপসি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা যোগানন্দ শাস্ত্রী। ২০২১ সালে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের পার্টি জাতীয়তাবাদী কংগ্রেসে। তৃতীয় দফার ভোটগ্রহণের আগে পুরনো দলের হাত ধরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। শনিবার দিল্লি কংগ্রেসের ইন চার্জ দীপক বাবরিয়ার হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন যোগানন্দ। 

 

আরও পড়ুন: Optical Illusion: এই কঠিন ধাঁধার সমাধান করতে পারবেন, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুন: Lok Sabha Election: ‘জয় শ্রী রাম’ নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব, সভায় লোক-ই হয়নি পাল্টা কটাক্ষ বিজেপির

কেন কংগ্রেসে ঘরওয়াপসি করলেন, সেই প্রশ্নের উত্তরে যোগানন্দ বলেন, ‘‘তেমন কোনও কারণ নেই। কংগ্রেসের থেকে আমি কোনও দিনই খুব দূরে যাইনি। আমি কংগ্রেসের সম-আদর্শের দলে গিয়েছিলাম। প্রত্যেকের এক সঙ্গে কাজ করা উচিত। গণতন্ত্র এবং সংবিধান বাঁচাতে পারবে এমন লোকের প্রয়োজন দেশের।’’যোগানন্দ শাস্ত্রী দিল্লি কংগ্রেসের অন্যতম বর্ষীয়ান নেতা। তিনি দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের দেড় দশকের শাসনামলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দুবার মালভিয়া নগর বিধানসভা কেন্দ্র এবং একবার মেহরাউলি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। দিল্লি বিধানসভার স্পিকারের দায়িত্বও পালন করেছেন। তিনি বলেন, আমি দীপক বাবরিয়ার কাছে কৃতজ্ঞ। যিনি আমাকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আমি বিশ্বাস করি আমাদের সকলের একত্র হওয়া উচিত। কারণ, রাজনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে আমরা যদি এক ছাতার নিচে না আসি, তাহলে তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক।

 

বিজেপি বিরোধী জোটের অন্যতম শরিক এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার ও তার দল। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করছেন তারা। ‘ইন্ডিয়া’ জোটের অধিবেশনেও দুই দলকে একমঞ্চে দেখা গিয়েছে। মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করছে শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা দিল্লিতে আসন ভাগাভাগি করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি(আপ)। আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ রয়েছে দিল্লির সাত আসনে। যোগানন্দ শাস্ত্রীর কংগ্রেসে যোগ এই জোটকে ভোটবাক্সে সুবিধে দিতে পারে কিনা উত্তর মিলবে ৪ ঠা জুন।

About Post Author