সময় কলকাতা ডেস্ক,২১ এপ্রিল : প্রথম দফার ভোট শেষ আর একদিন যেতে না যেতেই উত্তরপ্রদেশের বিজেপি প্রার্থী প্রয়াত। ভোট শেষ হওয়ার একদিনের মধ্যে মৃত্যু হল মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থীর।উত্তরপ্রদেশের মোরাদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৭১ বছর বয়সী কুনওয়ার সর্বেশ সিংহ শনিবার সন্ধ্যায় প্রয়াত হন। শনিবারই মৃত্যু বিজেপি প্রার্থীর হয়, তা নিশ্চিত করেছেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় মৃত্যু সিনেমা তারকা পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন
শুক্রবার দেশের যে ১০২ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে- তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের আটটি লোকসভা কেন্দ্র। মোরাদাবাদ লোকসভা কেন্দ্র এই আটটি কেন্দ্রের অন্যতম, এখানের বিজেপি প্রার্থী কুনওয়ার সর্বেশ সিং বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রচার ও করতে পারেননি সেভাবে। তবে তাঁর জয়ের সম্ভাবনা যথেষ্ট মাত্রায় ছিল বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তিনি তাঁর দীর্ঘ অসুস্থতার পরে শনিবার সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে দিল্লির এইমস-এ প্রয়াত হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি ভুপেন্দ্র চৌধুরী। তিনি জানিয়েছেন, ” মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনওয়ার সর্বেশ সিংহ। তাঁর গলায় সমস্যা ছিল, তার জন্য অপারেশন হয়েছিল। শুক্রবার তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন।সেখানেই তাঁর মৃত্যু হয়।”
কুনওয়ার সর্বেশ প্রয়াত হওয়ায়, ৪ জুনের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে নির্বাচন কমিশনকে। যদি কুনওয়ার সর্বেশ বিজয়ী হন, সেক্ষেত্রে মোরাদাবাদ কেন্দ্রে আবার নির্বাচন হবে।।
#মৃত্যু বিজেপি প্রার্থীর
ভোট শেষ হওয়ার একদিনের মধ্যেই মৃত্যু বিজেপি প্রার্থীর


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?