সানী রায় ও অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ৬ মে: তালা মেরে দেওয়া হয়েছে স্কুলের খেলার মাঠে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবকরা। প্রায় আধা ঘন্টা ধরে অবরোধ করা রাখা হয় রাস্তা। অভিনব পদ্ধতিতে রাস্তার মাঝেই খেলতে শুরু করে দেন তারা। ফলে রাস্তার দু’ধারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri)।

আরও পড়ুন: Optical Illusion: ৫০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে কঠিন ধাঁধার সমাধান করতে পারবেন?
প্রতিদিন বৈরাতিগুড়ি স্কুলের খেলার মাঠে এলাকার ছোট বাচ্ছারা খেলাধূলা করেন এবং বয়স্করা হাঁটতে যান। সোমবার সকালেও স্থানীয় যুবকরা মাঠে গিয়েছিলেন খেলতে। কিন্তু গিয়ে দেখতে পান স্কুল মাঠের গেটে তালা ঝোলানো রয়েছে। তা দেখে বৈরাতিগুড়ি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুধু তাই নয় ব্যাট বল উইকেট নিয়ে রাস্তার মাঝেই খেলতে শুরু করে দেন তারা। ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। একজন বিক্ষোভকারী জানিয়েছেন, “আমাদের ধূপগুড়িতে আপাতত মোট চারটি খেলার মাঠ রয়েছে। হাইস্কুলের মাঠ, বৈরাতিগুড়ি স্কুলের মাঠ, কলেজ মাঠ ও ধূপগুড়ি গার্লস স্কুলের মাঠ। আমি দেখিনি কোনও স্কুলের মাঠে তালা বন্ধ থাকে। আমাদের বৈরাতিগুড়ি স্কুলের মাঠে বাচ্ছারা খেলাধুলা করে। বয়স্ক মানুষজন হাঁটাহাঁটি করেন। আমরা ছুটির দিনগুলিতে এই মাঠে খেলি। সোমবার সকালে আমরা দেখছি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানিনা কেন স্কুল কর্তৃপক্ষ গেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন”। যতক্ষণ না পর্যন্ত গেট খুলবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: নদী ভাঙন আর বিড়ি শ্রমিক উন্নয়নের সমীকরণ : জঙ্গিপুরে জিতবে কে
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। পৌঁছন ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসিও। গিয়ে কথা বলেন স্থানীয় বয়স্ক মানুষদের সঙ্গে। পরবর্তীতে বৈরাতিগুড়ি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর চৌধুরী গিয়েও কথা বলেন স্থানীয় যুবকদের সঙ্গে। তারপর বেরোয় সমাধান সূত্র। তাদের দাবি মেনে খুলে দেওয়া হয় একটি গেট। তারপরেই অবরোধ তুলে নেয় স্থানীয় যুবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষ যদিও এখনও মাঠের গেট বন্ধ করে দেওয়ার কারণ স্পষ্ট করেননি। প্রশাসন সমস্যার দ্রুত সমাধান না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় মানুষজন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার