Home » দিল্লির বিদায় প্রায় সম্পন্ন করে পঞ্চম স্থানে উঠে এল বেঙ্গালুরু

দিল্লির বিদায় প্রায় সম্পন্ন করে পঞ্চম স্থানে উঠে এল বেঙ্গালুরু

সময় কলকাতা ডেস্ক : অধিনায়ক ঋষভ পন্থ সাসপেন্ড ছিলেন। পার্ট টাইম অধিনায়ক অক্ষর চেষ্টা করেছিলেন একার হাতে  পতন রুখে দিল্লিকে জেতাতে কিন্তু ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেও পেরে ওঠেন নি। দিল্লির হার রবিবাসরীয় আইপিএল এবারের আইপিএলের চিত্র অনেকটাই পরিষ্কার করে দিল। প্রথম ম্যাচে চেন্নাই জেতার পরে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে দিল্লিকে ৪৭ রানে হারায় বেঙ্গালুরু।  দিল্লির প্লে-অফ রাউন্ডে যাওয়ার সম্ভাবনায় প্রায় জল ঢেলে দিয়ে এই জয় পঞ্চম স্থানে তুলে নিয়ে যায় বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুর জয় প্লে-অফে যাওয়ার বিষয়ে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত করেছে রাজস্থানকে।

কলকাতা ইতিমধ্যেই প্লে-অফ রাউন্ডে উঠেই গিয়েছে। রাজস্থান ছাড়া হায়দ্রাবাদ, চেন্নাই এবং সপ্তম স্থানে থাকা লখনউ ছাড়া কারও পক্ষে ১৬ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। তবে লখনউ রানরেটে খুব পিছিয়ে রয়েছে।

ক্যামেরুন গ্রিনকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হলেও এম্যাচে আবার দুরন্ত খেললেন রজত পতিদার। তাঁর অর্ধশতরানে ভর করে ৯ উইকেটে ১৮৭ রান তোলে বেঙ্গালুরু। উত্তরে ১৪০ রানে শেষ হয়ে যায়। দিল্লির ব্যাটিংয়ে টার্নিং পয়েন্ট ফ্রেজারের দুর্ভাগ্যজনক রানআউট।  বেঙ্গালুরুর জয় রাজস্থানের প্লে অফে যাওয়ার বিষয় প্রায় নিশ্চিত করে দিল।

About Post Author