সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্ততপক্ষে ৮ জন। গুরুতর আহত আরও ১। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার কাছে আহমেদাবাদ-ইন্দোর ন্যাশনাল হাইওয়েতে। জিপের সঙ্গে বেপরোয়া গতিতে থাকা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ইন্দোর- আহমেদাবাদ জাতীয় সড়কে।
ঘটনাস্থলে প্রাণ হারান জিপের মধ্যে থাকা ৮ জন যাত্রী। গুরুতর আহত হন আরও একজন। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ। তবে যে গাড়ির সঙ্গে এসইউভিটির সংঘর্ষ হয়েছে সেটিকে এখনও শনাক্ত করা যায়নি। এমনকী দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালকও পলাতক।
আরও পড়ুন Indian Cricket Board: ভারতীয় ক্রিকেট দলের হেড স্যারের ভূমিকায় এবার গৌতম গম্ভীর? তুঙ্গে জল্পনা
ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি উমাকান্ত চৌধুরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে একটি দুর্ঘটনাটি ঘটে। সেই সময় এসইউভিতে মোট নয়জন ছিলেন। তাঁরা সকলেই এদিন গুনার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
#RoadAccidentinMadhyaPradesh
#ভয়াবহপথদুর্ঘটনামধ্যপ্রদেশে


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর