Home » Iran President Ibrahim Raisiঃ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির, শোকজ্ঞাপন মোদির

Iran President Ibrahim Raisiঃ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির, শোকজ্ঞাপন মোদির

সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ইরানে। মৃত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রবিবার মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় রাইসির কপ্টার। সোমবার সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলেই খবর পাওয়া গিয়েছে। তারপরই আশঙ্কা করা হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যু হয়েছে। সোমবার রাইসির মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কঠিন সময়ে ইরানের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন   গৌহাটিতে বৃষ্টি যেন পোয়েটিক জাস্টিস, দু নম্বরে থেকে শেষ করল হায়দ্রাবাদ

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার। হঠাৎই হারিয়ে যায় কপ্টারটি। হেলিকপ্টারের খোঁজে রবিবার রাতভর তল্লাশি অভিযান চলে। প্রবল ঝড়বৃষ্টি, তুষারপাত এবং তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সকালে উদ্ধারকাজ জারি রাখা হয়।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে মোতায়েন ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

তুর্কির একটি নাইট ভিশন ড্রোনের মাধ্যমে উদ্ধারকাজে সাহায্য করা হয়। এরপর এদিন সকালে জোলফার পার্বত্য অঞ্চলে কপ্টারটির খোঁজ মেলে। দুর্ঘটনাস্থলে কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেখানে প্রাণের কোনও চিহ্ন মেলেনি। আশঙ্কা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী সহ যে ৯ জন হেলিকপ্টারে ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কপ্টারটি।

#IranPresidentIbrahimRaisi

#ইরানেরপ্রেসিডেন্টইব্রাহিমরাইসি

#IranPresident

#Latestbengalinews

About Post Author