Home » Argentina National Football Team: লাতিন আমেরিকা ফুটবলে সেরার যুদ্ধে দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের

Argentina National Football Team: লাতিন আমেরিকা ফুটবলে সেরার যুদ্ধে দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের

মাহফুজ রুহানী, সময় কলকাতা, ২১ মেঃ আর মাত্র এক মাস। আগামী জুন মাস থেকেই শুরু হতে চলেছে লাতিন আমেরিকার ফুটবলে সেরা হওয়ার প্রতিযোগিতা। ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য নিজেরদের দল ঘোষণা করে দিয়েছে ব্রাজিল, মেক্সিকোর মতো প্রথম সারির দলগুলি। এবার সেই তালিকায় যুক্ত হল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলও। সোমবার ২০ মে ২৯ জন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। 

আরও পড়ুনঃ Lok Sabha Election 2024: প্রাক্তন ফুটবলার নাকি প্রাক্তন মেয়র? হাওড়া লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন? তরুণ বামপ্রার্থী কী আদৌ কোনও প্রভাব ফেলতে পারলেন?

আরও পড়ুনঃ Lok Sabha Election 2024: ‘মিস্টার ইন্ডিয়া’ নাকি ‘মিস ইউনিভার্স’, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসবেন কে?

কোপা আমেরিকার মূল পর্বের ম্যাচের আগেই ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা । আর এই দুটি ম্যাচ থেকেই সম্ভবত স্কালোনি বেছে নেবেন সেরা ২৬ জন খেলোয়াড়কে। শেষ বার  চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে লাতিন ফুটবলে সেরা হয়েছিল আর্জেন্টিনা । অ্যাঞ্জেল দি মারিয়ার করা একমাত্র গোলে আন্তর্জাতিক কেরিয়ারে নিজের প্রথম শিরোপা জেতেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

দিমারিয়ার বয়স ৩৬ হলেও তিনিও আছেন ২৯ সদস্যের দলে। তার সঙ্গে আছেন আর্জেন্টিনার তারকা জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ ও এক্সকুয়েল প্যালাসিওস। তারা তিনজনেই ইংল্যান্ড, ইতালি ও জার্মানিতে নিজ নিজ লিগে শিরোপা জিতেছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মেসি যথারীতি কোপা আমেরিকায়ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মেসি-দিমারিয়া ছাড়াও দলে আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো, ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্ডেজ ও তরুণ তুর্কি ভ্যালেন্তিন বার্কো।

আরও পড়ুনঃ টানা ৬ ম্যাচে জয়, চেন্নাইকে ছিটকে দিয়ে শেষ চারে বেঙ্গালুরু কার মুখোমুখি হচ্ছে?

একনজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার দলঃ

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরেমিনো রুল্লি।
ডিফেন্ডারঃ গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওতামেন্দি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডারঃ গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এঞ্জো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি
ফরোয়ার্ডঃ অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাওতেরো মার্টিনেজ, হুয়ান আলভারেজ

About Post Author