Home » সন্ধ্যার আড্ডা জমাতে চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন ভেটকি মাছের স্প্রিং রোল

সন্ধ্যার আড্ডা জমাতে চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন ভেটকি মাছের স্প্রিং রোল

সময় কলকাতা ডেস্ক, ২৩ মেঃ ঝোল হোক বা কষা— নানা ভাবেই আট থেকে আশি সবার মন জয় করেছে ভেটকি মাছ। ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ভেটকি মানেই কি পাতুরি অথবা ফিশ ফ্রাই? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ভেটকি মাছের স্প্রিং রোল। ভেটকি মাছের স্বাদ ভিন্নভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি মাছের স্প্রিং রোল। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভেটকি মাছের স্প্রিং রোল। বিশেষ করে সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে একবার এই ভেটকি মাছের স্প্রিং রোল খেলে আর ভুলতে পারবেন না। ভেটকি মাছের স্প্রিং রোল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  Nandigram: ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, TMC-BJP তুমুল সংঘর্ষে মহিলা বিজেপি কর্মীর মৃত্যু, জখম ৮

ভেটকি মাছের ফিলে: ২৫০ গ্রাম
গন্ধরাজ লেবু: ১৫ গ্রাম
ডিম: ১টি
ময়দা: ২০ গ্রাম
লেবুর রস: ১০ গ্রাম
কাসুন্দি: ৫০ গ্রাম
আলু সেদ্ধ: ৫০ গ্রাম
আদা: ৫০ গ্রাম
রসুন: ৩০ গ্রাম
পেঁয়াজ: ২টি
গোলমরিচ গুঁড়ো: ৫ গ্রাম
কাচালঙ্কা: ২০ গ্রাম
ধনেপাত: ১০ গ্রাম
গরম মশলাগুঁড়ো: ১৫ গ্রাম
শুকনো লঙ্কা: ১/২ টি
নুন: স্বাদমতো
সাদা তেল: ২৫০ গ্রাম

প্রণালী

প্রথমেই ভেটকির ফিলেগুলিতে রসুন বাটা,লেবুর রস আর নুন দিয়ে ১ ঘণ্টা মতো ম্যারিনেট করে রাখুন। এবার ফিলে থেকে পাতলা স্লাইস কেটে নেওয়ার পর অবশিষ্ট মাছটি গরম জলে ভাপিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এরপর ওই ভাজা পেয়াজের মধ্যে আদা, রসুনবাটা, কাঁচালঙ্কা বাঁটা দিয়ে হাল্কা আঁচে নাড়তে থাকুন। মিনিট পাঁচেক পর শুকনো লঙ্কা, সব রকম মশলা, ধনে পাতা, আলু সেদ্ধ আর ভাপানো মাছ দিয়ে কষান। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে নুন মিশিয়ে পুরটাকে নামিয়ে নিন। এবার একটি পাত্রে ম্যারিনেট করা ভেটকির পাতলা স্লাইসগুলিকে সাজিয়ে নিন। প্রত্যেকটি স্লাইসের উপর মাছের পুর দিয়ে রোলের মতো করে মুড়ে নিন। ময়দা আর ডিম সহযোগে বানিয়ে রাখা ব্যাটারে পুর ভরা ভেটকিগুলি ভাল করে চুবিয়ে নিন। এরপর বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে রোলগুলি ডোবা তেলে ভেজে নিন। ব্যস তইরি ভেটকি মাছের স্প্রিং রোল। স্যালাড আর সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেটকি মাছের স্প্রিং রোল।

#ভেটকিমাছেরস্প্রিংরোল

#Vetakifishspringroll

#Latestbengalinews

About Post Author