সময় কলকাতা ডেস্ক, ২৩ মেঃ শনিবার ভোট। আর ঠিক তার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। TMC-BJP তুমুল সংঘর্ষে বুধবার প্রাণ গিয়েছে এক মহিলা বিজেপি কর্মীর। বিজেপি মহিলা সমর্থকের মৃত্যুতে বৃহস্পতিবার সকাল থেকেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। আগুন জ্বালানো হয়েছে দোকান, বাড়িতে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী-সহ নন্দীগ্রাম থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত লাঠিপেটা করতে হয় পুলিশকে। ইতিমধ্যেই ১০০ কোম্পানির উপর বাহিনী নন্দীগ্রামে মজুত রয়েছে। এ প্রসঙ্গে, শুভেন্দু অধিকারী বলেন, ‘একজন মহিলাকে নন্দীগ্রামে খুন করা হয়েছে। আপনারা তো জানেন আমি গুন্ডা সোজা করা লোক। কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহানরা কোথায়? তাদের বদলা হবে। একজন মাঝ বয়সী মহিলাকে মেরে দিল তার বদলা হবে না?’

উল্লেখ্য, ২৫ তারিখ নন্দীগ্রামে ষষ্ঠ দফার ভোট রয়েছে। ভোট প্রচারের শেষলগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার গভীর রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। কারণ, এলাকায় দুই দলের ফ্ল্যাগ,ফেস্টুন,ব্যানার সহ বুথ অফিস রয়েছে। যাতে এক পক্ষ অপর পক্ষের কোনও ক্ষতি না করতে পারে সেই কারণে চলছিল পাহাড়ার কাজ। সেই সময়ই সশস্ত্র বাইক বাহিনী বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়। জখম হন অন্তত ৮ জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন Nandigram: ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, TMC-BJP তুমুল সংঘর্ষে মহিলা বিজেপি কর্মীর মৃত্যু, জখম ৮
এদিকে, ঘটনাস্থলেই এক মহিলা বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার নাম রতিবালা আড়ি। অন্যদিকে, এই ঘটনার খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা। ইতিমধ্যেই বিজেপির তরফে ডাক দেওয়া হয়েছে বনধের। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
#Latestbengalinews
#Trendingnews
#উত্তপ্তনন্দীগ্রাম


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?