দীপ সেন ও প্রীতম বর্ধন,সময় কলকাতা,২৪ মে : এদের কারও সন্তান কি? হয়তো শিশুটি উদ্ধার হওয়ার পরে তার পাশে জটলার মধ্যে সেও রয়েছে, যে তার ১০-১২ দিনের শিশুকন্যাকে ফেলে গিয়েছে, দেখছে শিশুটির দায়িত্ব কেউ নিচ্ছে না ।হয়তো জটলায় সে নেই। সদ্যোজাতর সন্তানকে জন্ম দিয়ে তার দায়িত্ব না নিতে চেয়ে তাকে চরম অমানবিকভাবে ফেলে রেখে গিয়েছে। অথবা কন্যা সন্তান বলেই দায়িত্ব না নিতে চাওয়া। মেয়ে কার জানা না গেলেও চরম অমানবিকতার মধ্যেও মানবিক মুখ তবুও ফুটে উঠল বারাসাতে। মা -বাপ দুধের শিশুকে অবহেলার মধ্যে, কার্যত মৃত্যুর মুখে ফেলে দিয়ে উধাও হয়ে গেলেও এক ঝাঁক মানুষ পরম স্নেহ দিয়ে তাকে আগলে বারাসাত হাসপাতালে পৌঁছে দেয়।

উল্লেখ্য, প্রায় শহরের প্রাণকেন্দ্রে বারাসাত থানার বিধানপার্ক এলাকায় হঠাৎ শুক্রবার বিকেল বেলা এক সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার হয় । স্থানীয়রা জানান, হঠাৎই সন্ধ্যের কিছু আগে নাগাদ বিধানপার্ক এলাকায় এক বাড়ির সামনে দিন দশকের এক কন্যা সন্তানকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরে স্থানীয় বাসিন্দারা বারাসত থানায় খবর দেয়। বারাসাত থানার পুলিশ এসে শিশু কন্যাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় । তবে কে বা কারা এই শিশুকন্যাকে রেখে যায় তা এখনও স্পষ্ট নয় । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । বারাসাতে চাপাডালি মোড়ের অদূরের এই ঘটনায় নিন্দা করা হচ্ছে দায়িত্ব নিতে না চাওয়া মা-বাবার। সামাজিক অবক্ষয় মূল্যবোধের পতনের কথাও উঠে আসছে। তবুও স্থানীয় মানুষ এর মধ্যে একটি মাত্র ভালো দিক খুঁজে পাচ্ছেন যে শিশু কন্যাটি সুস্থ আছে এবং সময় মত পরম যত্ন সহ তাকে আপাত -নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া গিয়েছে।
আরও পড়ুন বারাসাত লোকসভা কেন্দ্রে জিতবে কে?


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর