Home » Lok Sabha Election 2024: ষষ্ঠ দফার নির্বাচনে দফায় দফায় অশান্তি কেশপুরে, হিরণের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ

Lok Sabha Election 2024: ষষ্ঠ দফার নির্বাচনে দফায় দফায় অশান্তি কেশপুরে, হিরণের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক, ২৫ মেঃ  দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। পশ্চিমবঙ্গের মোট আটটি লোকসভা কেন্দ্র- তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরে ভোটগ্রহণ চলছে। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকেই তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। সকাল থেকেই উত্তপ্ত কেশপুর। হিরণের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। কেউ তেড়ে গেলেন বাঁশ-লাঠি নিয়ে।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: রাজ্যে আট কেন্দ্রে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি পূর্ব মেদিনীপুরে, উত্তপ্ত ঘাটাল

অভিযোগ, বিজেপি প্রার্থী হিরণ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছেন। শুক্রবার রাতে হিরণ এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছেন বলেও অভিযোগ।।তাই এলাকায় হিরণকে ঢুকতে দেওয়া হবে না। প্রায় ঘণ্টাখানেক গ্রামবাসীদের বিক্ষোভ আটকে থাকে হিরণের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাকাল হতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হন হিরণ। তাঁর অভিযোগ, ১৮২টি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হিরণের অভিযোগ, পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা! পাশাপাশি হিরণের দাবি, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে আছে। তৃণমূল, রাজ্য পুলিশ এবং বাহিনীর মধ্যে ‘ম্যাচ ফিক্সিং’ হয়ে গেছে! কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ম্যাচ ফিক্সিং হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে। এটাই কি ‘শ্রেষ্ঠ’ নির্বাচন করাচ্ছে কমিশন? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি লোকসভা আসনে বুথের সংখ্যা ৩ হাজার ৮০৪টি। শনিবারের ভোটে রাজ্যে মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকবে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে ২৩৭ কোম্পানি‌ কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। ওই জেলার নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন।‌ কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নিরাপত্তার জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে রাজ্যের ছয় জেলায়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। এ ক্ষেত্রেও, কুইক রেসপন্স টিমের সংখ্যা বেশি পূর্ব মেদিনীপুরেই।

#LokSabhaElection2024

#ষষ্ঠদফারনির্বাচন

About Post Author