Home » Gurmeet Ram Rahim Singhঃ রঞ্জিত সিং খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন সাজা থেকে মুক্তি দিল হাইকোর্ট

Gurmeet Ram Rahim Singhঃ রঞ্জিত সিং খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন সাজা থেকে মুক্তি দিল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ হাই কোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম।  ডেরা সাচ্চা সৌদার প্রধান  রঞ্জিত সিং খুনের মামলায় মঙ্গলবার রাম রহিমকে বেকসুর খালাস করল পঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্ট। ২০২২ সালে প্রাক্তন ডেরা সদস্য রঞ্জিত সিং খুনের মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। বাকিরা হলেন- অবতার সিং, জসবীর সিং, কৃষ্ণলাল এবং সবদিল সিং। এঁদের মধ্যে সবদিল সিং-এর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে খুনের মামলা থেকে রেহাই পেলেও ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের জেল মুক্তির কোনও সম্ভাবনা নেই। নিজের দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের জেল হয়েছে তাঁর। এর পাশাপাশি আরও দু’টি খুনের মামলায় নাম জড়িয়েছে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের। 

আরও পড়ুন  Mamata Banerjee: ‘আমি সব ছেড়ে কী করে যাব’? ১ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে থাকছেন না মমতা

এর মধ্যে রয়েছে, সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি খুন। ২০০২ সালে বাড়ির বাইরে তাঁকে খুন করে আততায়ীরা। রাম রহিম নিজের ডেরায় মহিলাদের ধর্ষণ করে বলে একটি চিঠি নিজের সংবাদপত্রে প্রকাশ করেছিলেন রাম চন্দ্র ছত্রপতি। এরপরই খুন হতে হয় তাঁকে। এই হত্যাকাণ্ডেও রাম রহিম যুক্ত বলে অভিযোগ ওঠে। এদিকে, ২০০২ সালে ডেরার মধ্যে গুলি করে খুন করা হয়েছিল ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিংকে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নামে পুলিশ। রণজিতের ছেলে ২০০৩ সালে এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টের দারস্থ হন। সিবিআই তদন্তে জানা যায়, সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই মদত ছিল। বহুকাল ধরে মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। তবে সেই নির্দেশের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্ত হন রাম রহিম। এই মামলাতেই মঙ্গলবার তাঁকে বেকসুর খালাদ করে দিল হাই কোর্ট।

এদিকে, জেলবন্দী হওয়ার পর ২০২৪ সালের ১৯ জানুয়ারি ৫০ দিনের প্যারোলে পায় রাম রহিম। সব মিলিয়ে এখনও পর্যন্ত ন’বার প্যারোলে বেরিয়ে এসেছে রাম রহিম। যার মধ্যে গত দু’বছরেই সাত বার প্যারোলে মুক্তি পায় সে। ২০২৩ সালে ৪০ দিনের প্যারোলে বেরিয়ে তরোয়াল দিয়ে পেল্লাই আকারের কেক কাটতে দেখা যায় তাকে। যদিও রাম রহিমের প্যারোলে মুক্তির ঘটনায় বার বার উঠেছে একাধিক প্রশ্ন।

# GurmeetRamRahimSingh

#রঞ্জিতসিংখুনেরমামলা

#Latestbengalinews

About Post Author