সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ মাছে ভাতে বাঙালির রোজকার পাতে ডাল থাকবে না, তা আবার হয় নাকি। কিন্তু সবসময় খাবারের পাতে একইরকম ডালের পদ কারোরই ভাল লাগে না। তাই চেনা পদের অচেনা স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটর ডালের মুইঠ্যা। মুইঠ্যা মানেই কি চিতল অথবা ভেটকি? সেই দস্তর ভেঙ্গে এবার পাতে পড়ুক মটর ডালের মুইঠ্যা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একবার এই মটর ডালের মুইঠ্যা খেলে আর ভুলতে পারবেন না। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই মটর ডালের মুইঠ্যা। মটর ডালের মুইঠ্যা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মটর ডাল-৩৫০ গ্রাম
আদা বাটা-২ চা চামচ
জিরে বাটা-১ চা চামচ
হলুদ-১ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
কাঁচালঙ্কা-২ টো
গরমমশলা গুঁড়ো-১ চা চামচ
ঘি-১ চা চামচ
জিরে-আধ চা চামচ
তেজপাতা-২টি
সর্ষের তেল-প্রয়োজনমতো
নুন-স্বাদমতো
প্রণালী
প্রথমেই মটর ডাল ৩-৪ ঘণ্টা মত ভিজিয়ে রাখুন। এরপর কাঁচালঙ্কা দিয়ে ডাল মিক্সিতে ঘুরিয়ে নিন। খেয়াল রাখবেন ডালবাটা যেন মিহি হয়। এবার কড়াইয়ে তেল গরম করে ডালের বড়াগুলি ছাড়তে থাকুন। বড়াগুলি ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন। ওই কড়াইতেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে আদা-জিরে বাটা, লঙ্কাগুঁড়ো, টম্যাটো বাটা আর নুন,মিষ্টি দিয়ে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা ডালের বড়াগুলি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জল ঢেলে দিন। জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে উপর থেকে ১ চামচ ঘি, গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মটর ডালের মুইঠ্যা।
#MatarDalerMuittha


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি