সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ ফের উত্তপ্ত মণিপুর। এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল সশস্ত্র সন্ত্রাসবাদীরা। হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকালে ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ের উপরে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।
আরও পড়ুন লোকসভা ভোট মিটতেই মানিকতলা-সহ রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানাল কমিশন
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, হামলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা মোইরাংথেম আজেশ নামে এক পুলিশ কর্মী আহত হন। তাঁর ডান কাঁধে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
আরও পড়ুন T20 World Cup 2024: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ, কি বলছে পরিসংখ্যান, কাদের দিকে পাল্লা ভারী?
প্রসঙ্গত, গত বছর মে মাস থেকেই একটি মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত উত্তরপূর্বের এই রাজ্যে৷ মেইতেই জনজাতিকে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করছে কুকি সম্প্রদায়৷ আর এ নিয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ তারপর থেকে প্রায় দুবছর হতে চলল৷ বর্তমানে মণিপুরে রাজ্যজুড়ে প্রায় ৫০ হাজার মানুষ ৩০০ টিরও বেশি ত্রাণশিবিরে বাস করছেন৷ মেইতেই জনজাতিকে তফশিলি উপজাতির স্বীকৃতি যাতে না-দেওয়া হয়, তার প্রতিবাদে এই হিংসাত্মক ঘটনা ঘটে৷ মেইতেইরা মণিপুরের জনসংখ্যার ৫৩ শতাংশ এবং তারা ইম্ফলের উপত্যকায় বাস করে৷ এদিকে আদিবাসী নাগা ও কুকিরা জনসংখ্যার ৪০ শতাংশ৷ তারা সাধারণত পাহাড়ি জেলাগুলিতে থাকে৷
#Latestbengalinews
#ManipurCMNBirenSingh


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের