স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ জুনঃ টি-টোয়েন্টি লিগে বাংলা দলকে নেতৃত্ব দেবেন বসিরহাটের কিশোর রোহিত মণ্ডল । গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-এর উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ১৫ টি-টোয়েন্টি লিগ। বয়সভিত্তিক সেই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। বাংলার হয়ে সেই প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে চলেছে রোহিত।

আরও পড়ুনঃ Mohun Bagan SG: অভিষেকে আস্থা হাবাসের, আগামী তিন মরশুমের জন্য বাগানেই সূর্যবংশী
আরও পড়ুনঃ Euro 2024: আসন্ন ইউরো কাপের দল ঘোষণা ইংল্যান্ডের, দলে সুযোগ পেলেন না তিন তারকা ফুটবলার
বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের বাসিন্দা রোহিত মণ্ডল । তার বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রী। মা অন্যের বাড়িতে কাজ করেন। রুটি রুজির টানে বাবা-মা দুজনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরানোর পরিবারে ৫ বছর বয়সে বাবা মায়ের হাত ধরে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে সে। ধীরে ধীরে এই খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। শত প্রতিকূলতার মধ্যেও ছেলেকে বাধা দেয়নি তার বাবা মা। এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমকে পুঁজি করে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেন রোহিত। এভাবেই একদিন সে দিল্লিতে স্থানীয় ক্লাবের এক কোচের নজরে পড়ে যায়। সেখানে নিজের প্রতিভাকে তুলে ধরে পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে খেলার সুযোগ পেয়ে যায় এই বাংলার খুঁদে ক্রিকেটার।
আরও পড়ুনঃ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বাবর আজম, প্রথম ওভারে স্বমহিমায় রোহিত
আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ, কি বলছে পরিসংখ্যান, কাদের দিকে পাল্লা ভারী?
এর পর তেঘরিয়া ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছে। এছাড়াও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়েও খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুনে বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। ঘন্টায় ১৩০ কিমি গতিবেগে বল করতে পারেন বসিরহাটের এই কিশোর। চলতি মাসের ১০ তারিখ থেকে হায়দরাবাদে আয়োজিত টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তার পারফরমেন্সের উপর নজর থাকবে বাংলার ক্রিকেটপ্রেমীদের। রোহিতের বাবা মহসি, একদিন দেশের জার্সি ছেলের গায়ে উঠুক।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের