সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড গাজিয়াবাদে। দাউদাউ করে জ্বলে উঠল একটি একটি তিনতলা বাড়ি। বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে গাজিয়াবাদের একটি তিনতলা বাড়িতে। প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ শিশু-সহ ৫ জনের। গুরুতর আহত ২। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে গাজিয়াবাদের লোনি এলাকার একটি তিনতলা বাড়িতে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮ টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। গোটা বাড়ি ফাঁকা করতে শুরু করে তারা। ওই বহুতলের আশেপাশে একাধিক অফিস রয়েছে। সেখানকার কর্মীদের সরানো হয়। তারা। জানা গিয়েছে, বাড়িটির নিচের তলায় প্রচুর পরিমাণে ফোম শিট ও রাসায়নিক মজুত ছিল।
যেখান থেকে আগুন দ্রুত উপর তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভিতরেই আটকে পড়েন বাড়ির লোকজনেরা। ফলে তাঁরা বেরিয়ে আসার সুযোগ পাননি। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে ২ জনকে আহত অবস্থায় বের করে আনা হয়। কিন্তু উপরের তলায় অগ্নিদগ্ধ হয়ে ৫ জন প্রাণ হারান। দমকল কর্মীদের প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। কীভাবে আগুন লাগল, যদিও তা জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?