সময় কলকাতা ডেস্ক, ২২ জুনঃ মোচা খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। মোচা চিরকালই বাঙালির বড় প্রিয়। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট হোক বা পাতুরি-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মোচা। মোচার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মোচার ধোকা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে মোচার ধোকা। রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই মোচার ধোকা। মোচার ধোকা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
মোচা- ৩৫০ গ্রাম
কাজু বাটা- ২ চামচ
পেঁয়াজ বাটা- ২ টো মাঝারি সাইজের
আদা রসুন বাটা- আড়াই চামচ
গোটা গরম মশলা- পরিমাণ মতো
জিরে গুঁড়ো- ১ চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
টমেটো পেস্ট- ১টি মাঝারি সাইজের টমোটোর
ঘি- পরিমাণ মতো
শুকনো লঙ্কা- পরিমাণ মতো
গোটা জিরে- এক চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চামচ
লঙ্কা গুঁড়ো- ১/২ চামচ
ছোলার ডাল – ৩ কাপ
নারকেল কোরা- ১/২ কাপ
ধনে গুঁড়ো- ১ চামচ

প্রণালী
প্রথমেই মোচা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে ভাল করে ম্যাশ করে নিন। এদিকে, ছোলার ডাল দু’ঘণ্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে এক চামচ পেঁয়াজ বাটা এবংআদা-রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। এবার মোচার পেস্ট, সামান্য নুন এবং নারকেল কোরা একটি বাটিতে নিয়ে একসঙ্গে মেখে কড়াইয়ে দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভাজার পর ডালবাটা দিয়ে ভালো করে মেশাতে থাকুন। সব উপকরণ একসঙ্গে জমাট বেধে গেলে একটি থালায় তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দিন। এবার জমাট বাধা মোচার মিশ্রণ থেকে ধোকা কেটে ফেলুন। কিছুক্ষণ রেখে দিয়ে সেগুলি সোনালি করে ভেজে আলাদা করে রেখে দিন। এবার গ্রেভির জন্য পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোঁড়ন দিন। ফোঁড়নের গন্ধ উঠলে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। টমাটো বাটা দিয়ে ফের কষাতে থাকুন। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং সামান্য চিনি দিয়ে দিন। মশলা যাতে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজু বাটা এবং নারকেলের দুধ দিন। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফোটান। ফুটে এলে ওপর থেকে ঘি এবং সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। জল ফুটে গেলে একে একে মোচার ধোঁকাগুলি দিয়ে দিলেই তৈরি মোচার ধোকা।
#Latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি