Home » PM Narendra Modiঃ ‘সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের, বৈভবের’, সংসদে শপথ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

PM Narendra Modiঃ ‘সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের, বৈভবের’, সংসদে শপথ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুনঃ সোমবার থেকে শুরু হল অষ্টাদশ সংসদের বিশেষ অধিবেশন। চলবে ৩ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে শপথ গ্রহণ প্রধানমন্ত্রী মোদি সহ নির্বাচিত সাংসদদের। পাশাপাশি স্পিকার পদে কে বসবেন, তাও নির্বাচন করা হবে। এদিন সকাল ১০টা নাগাদ প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন বিজেপির ভতৃহরি মহতাব। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রোটেম স্পিকারই আপাতত লোকসভার কাজ চালাবেন। নতুন সংসদ ভবনে সোম ও মঙ্গলবার সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান চলবে। এদিন সাংসদ হিসাবে ও লোকসভার নেতা হিসেবে সংসদে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অধিবেশনে যোগ দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য আমাদের সকলর দায়িত্ব রয়েছে। আমরা পরিশ্রমে কোনও খামতি রাখব না। তৃতীয়বার দেশ চালাতে গিয়ে আমরা তিনগুণ বেশি পরিশ্রম করব।

আরও পড়ুন   INDIA Allianceঃ শপথে অংশ নিলেন না বিরোধীরা , সংবিধান হাতে নিয়ে বিক্ষোভে সামিল INDIA জোট

এর পাশাপাশি তিনি বলেন, স্বাধীনতা পর প্রথমবার নতুন সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। এতদিন পুরনো সংসদ ভবনে শপথ গ্রহণ হত। সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের, বৈভবের। স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও দলকে তৃতীয়বার সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। একইসঙ্গে মোদি আঠারোর মাহাত্ন্য বোঝাতে গিয়ে বলেন, ‘ অষ্টাদশ সংসদের বিশেষ অধিবেশন অনেক দিক থেকে বৈচিত্র্যময়। এবার যুব সাংসদদের সংখ্যা বেশি। গীতায় ১৮টি অধ্যায় রয়েছে। পুরাণ-উপপুরাণের সংখ্যাও ১৮। ১৮ বছর বয়সে আমরা সাবালক হই, ভোটদানের অধিকার পাওয়া যায়। আবার ১৮-র অর্ধেক ৯। ৯ হল দুই অঙ্কের ঠিক আগের ধাপ। এসব সংখ্যার অনেক গুরুত্ব।’

  

এরপরই তিনি বলেন, আজ ২৪ জুন। কাল ২৫ জুন। যাঁরা ভারতের সংবিধানের উপর আস্খা রাখেন, যাঁদের গণতান্ত্রিক পরম্পরা নিয়ে নিষ্ঠা রয়েছে, তাঁরা ২৫ জুন দিনটা কখনও ভুলতে পারবেন না। ওই দিনটা ভারতের গণতন্ত্রের উপর একটা কালো দাগের মতো। ওই দিন ভারতের সংবিধানকে অমান্য করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। ’

#PMNarendraModi

# 18thLokSabhaSpecialSession

#Latestbengalinews

# অষ্টাদশসংসদেরবিশেষঅধিবেশন

#রাষ্ট্রপতিদ্রৌপদীমুর্মু

#PresidentDraupadiMurmu

About Post Author