সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে টানা বৃষ্টি? সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। তবে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিলবে না এখনই। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। আগামী বুধ-বৃহস্পতিবারের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সমস্ত এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ঢুকে পড়েছে। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।
আরও পড়ুন মধুর প্রতিশোধ : ৭ মাস ধরে জমিয়ে রাখা যন্ত্রণার বদলা নিলেন রোহিত
পূর্বাভাস বলছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রবেশ এখনও ঘটেনি। সেক্ষেত্রে আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। আজ সকাল থেকেই আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৮৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কিছুটা কমবে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। তবে, বুধবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হবে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।
আগামী দুদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।
#Weatherupdate
#Weatherreport
#Latestbengalinews


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!