সময় কলকাতা ডেস্ক, ১ জুলাই : সিসি টিভির ফুটেজ দেখলে চোখ কপালে উঠতে পারে যে কোনও মানুষের।রিসর্টের দরজা ভেঙ্গে রাতে রিসেপশন রুমে ঢুকে পড়ছে এক দাঁতাল হাতি। সেখানে শুয়ে আছে রিসর্টের কর্মীরা। হাতি তার বিশাল শুঁড় দিয়ে দক্ষযজ্ঞ শুরু করার মুহূর্তে প্রাণভয়ে ভীত কর্মীরা পালাচ্ছেন।
রিসর্টের রিসেপশন রুমে হাতির তান্ডবের মধ্যে অল্পের জন্য প্রাণে বাঁচল রিসর্টের তিন কর্মী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রামশাই যাদবপুর টি এন্ড ওয়াইল্ড লাইফ রিসোর্টে৷ সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও।শনিবার গভীর রাতের ঘটনা।

রিসর্ট সুত্রের খবর শনিবার গভীর রাতে একটি দাঁতাল হাতি রিসর্টে হামলা চালায়।প্রথমে একটি লোহার গেটে ভাঙ্গে অতঃপর গজরাজ পৌঁছে যায় রিসেপশনে সেখানে প্রধান দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে হাতিটি। সেই সময় ঘরে তিন জন কর্মী ঘুমোচ্ছিল। হাতি দেখে কোনক্রমে সেখানথেকে পালিয়ে যায় আতঙ্কিত কর্মীরা৷ তবে এর আগেও অনেকবার হাতি এলাকায় এলেও এই প্রথম গেটে ভেঙ্গে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করল হাতি। এই ঘটনায় ব্যাপক আতঙ্কে রিসর্ট কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা। সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।
আরও পড়ুন বুড়িখোলা : জঙ্গলের বুকে পর্যটনের নতুন ঠিকানা


More Stories
তিস্তার প্রবল স্রোতে দ্যা এলিফ্যান্ট হুইসপারার্স ছবির পুনর্নির্মাণ
চলে গেলেন মিঠু মুখার্জী
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী