সময় কলকাতা ডেস্ক, ৫ জুলাই : UK Election 2024 ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক প্রাক্তন হয়ে গেলেন।ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির ১৪ বছরের রাজত্বের অবসান। যুক্তরাজ্যের (UK )সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী। কুড়ি মাসের প্রধানমন্ত্রীত্বের অবসান ঋষি সুনাকের। কেয়ার স্টারমার হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।লেবার পার্টি ইতিমধ্যেই ৬৫০ আসনের সংসদে ৩২৬ -এর ম্যাজিক ফিগার অতিক্রম করেছে, সুনাক হারের দায় মেনে নিয়েছেন।
শুক্রবার সকালে লন্ডনে একটি বিজয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে স্টারমার বলেন, “পরিবর্তন এখন শুরু হয়েছে । ” তিনি আরও বলেছেন যে, “এরকম একটি ম্যান্ডেট এক মহান দায়িত্ব নিয়ে আসে”। প্রসঙ্গত ২০০৫ সালের নির্বাচনে জয়ের পরে এই প্রথম লেবার পার্টি ক্ষমতায় আসছে।
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক ২০২২ সালের ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হয়েছিলেন। তিনি এবারের সাধারণ নির্বাচনে তার সংসদীয় আসন ধরে রেখেছেন, তবুও সরে যেতে হচ্ছে তাঁকে। ঋষি সুনাক বলেছেন যে ব্রিটিশ জনগণ “একটি গভীর রায় প্রদান করেছে” এবং কনজারভেটিভদের রেকর্ড মার্জিনে পরাজয়ের দায়ভার তিনি নিচ্ছেন ।

অর্ধেকেরও বেশি নির্বাচনী এলাকায় ফলাফল ঘোষিত হওয়ার সাথে সাথে দেখা গিয়েছে, লেবার পার্টি ভারতীয় সময় সকাল ১১ টার মধ্যে ৪০৯টি আসন জিতেছে, যার সংখ্যা মিনিটে মিনিটে বৃদ্ধি পেয়ে চলেছে , যখন কনজারভেটিভরা তাদের ঝুলিতে ১১৭টি আসন নিয়ে শোচনীয়ভাবে বিধ্বস্ত।লিবারেল ডেমোক্র্যাটরা ৭০টি আসন পেয়েছে, আর স্কটিশ ন্যাশনাল পার্টি ৮টি আসন পেয়েছে।নাইজেল ফারাজের নেতৃত্বে ডানপন্থী রিফর্ম ইউকে চারটি আসনে জিতেছে ।।
#UK Election 2024


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?
Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?