Home » ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় ২ জনেক গ্রেফতার করল পুলিশ

ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় ২ জনেক গ্রেফতার করল পুলিশ

সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাইঃ চোর সন্দেহে ভাঙড় থানা এলাকায় এক ব্যক্তিকে বেঁধে পিটিয়ে মারার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। ধৃতদের নাম সাবিরুল মোল্লা ও সৈকত মণ্ডল। জানা গিয়েছে, যে দোকানের সামনে দেহ পড়ে ছিল, সেই দোকানের মালিকের সঙ্গে কথা বলেন পুলিশ। এরপর দোকানের সিসিটিভি ফুটেজও চেক করেন তিনি। সেই ফুটেজ থেকেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। দু’জনকে বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন   India vs Zimbabwe : অভিষেকের বিধ্বংসী শতরান, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে সমতা ভারতের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানা এলাকার অন্তর্গত ভাঙড় বাজার এলাকায় প্রতিদিন চুরির ঘটনা বাড়ছিল। এহেন পরিস্থিতিতে রবিবার এলাকারই বাসিন্দা আজগর মোল্লা নামে একজনকে চোর সন্দেহে ধরা হয়। তারপর তাঁকে বেঁধেও রাখা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন মিলে তাঁকে মারধর করায় অসুস্থ হয়ে পড়ে আজগার। দীর্ঘক্ষণ ওই অবস্থাতেই পড়ে থাকে সে। দেহ দীর্ঘক্ষণ পরে থাকলেও পুলিশ আসেনি বলেও শোনা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দেহ একই অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন আজগরের বাড়ির লোকজনও। তাঁরা যদিও বলছেন, কী থেকে ঘটনার সূত্রপাত তাঁরা কিছুই জানেন না। এদিকে, ভরা বাজারে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও কেন পুলিশ এল না সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে। আজগারের দেহ গতকালই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ডিসি ভাঙড় সৈকত ঘোষকে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। রবিবারই ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। তবে, কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ প্রথমে আজগারকে কয়েকজন মিলে চড় থাপ্পড় মারতে শুরু করে। এরপর কিছুক্ষণের জন্য বেহুঁশ হয়ে যায়। আমরা ভেবেছিলাম নেশা করেছে বলে ওরকম ভাবে পড়ে রয়েছে। কিছুক্ষণ পর ঠেলাঠেলি করে দেখা যায় আর উঠছে না। এরপরেই ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

#Latestbengalinews

#Bhangarpolicestation

About Post Author