Home » স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট! শনিতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট! শনিতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ  শনিতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একটানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শনিবারও স্বস্তির বৃষ্টিতে ভিজেবে শহর কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টি হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুন  মর্মান্তিক দুর্ঘটনা কেশপুরে! অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

পূর্বাভাস বলছে, শনিবার বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রবিবার দিনভর শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৯-৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতায়-সহ বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport

About Post Author