সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাইঃ বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। এদিন দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। গত কয়েকদিন কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। তবে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। আগামী বৃহস্পতিবারের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।
পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ রোদ ঝলমলে। আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আগামী দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও ঢুকে পড়তে পারে বর্ষা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬ থেকে ৮৮ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। তবে, রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী দুদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।
#Weatherupdate
#Latestbengalinews
#weatherreport


More Stories
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক