Home » Kalki 2898 Ad : হিন্দু ভাবাবেগে আঘাত, কাল্কি ২৮৯৮ এডির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন কংগ্রেসের প্রাক্তন নেতা

Kalki 2898 Ad : হিন্দু ভাবাবেগে আঘাত, কাল্কি ২৮৯৮ এডির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন কংগ্রেসের প্রাক্তন নেতা

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২১ জুলাইঃ গত ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকন অভিনীত কাল্কি ২৮৯৮ এডি। ছবিটি মুক্তি পাওয়ার পর ভারত তথা গোটা বিশ্বে ব্যাপক ব্যবসা করছে এই ছবি। ২০২৪ এর সফলতম ছবি বলা চলে এই ছবিটিকে। পৌরাণিক মহাকাব্য মহাভারতের উপর ভিত্তি করে কল্পবিজ্ঞান এই ছবি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু এবার আইনি জটিলতায় পড়তে হল নাগ অশ্বিন পরিচালিত এই ছবিকে। কেন?

কংগ্রেসের প্রাক্তন নেতা তথা কল্কিধাম পিঠাধীশ্বর আচার্য প্রমোদ কৃষ্ণন রবিবরা  ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন। কারণ তাঁর দাবি এই ছবি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, “আমাদের পবিত্র গ্রন্থকে বিকৃত করার অধিকার কারও নেই। কিন্তু হিন্দু গ্রন্থ বিকৃত করা একটি কায়দায় পরিণত হয়ে গিয়েছে। ভগবান বিষ্ণুর শেষ অবতার হবেন কল্কি অবতার। আমাদের বেশ কিছু ‘পুরাণ’ তাঁকে উৎসর্গ করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের সম্বলের কাল্কিধামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। যেখানে অবতার কল্কির জন্ম হবে। গোটা বিশ্ব তাঁর অপেক্ষায় রয়েছে। সেই সকল মানুষের কাছে এই ছবি একটি ভুল বার্তা পৌঁছে দেবে।”

ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন আচার্য প্রমোদ কৃষ্ণনের আইনজীবী উজ্জ্বল আনন্দ শর্মা। তিনি বলেছেন, “আমি কল্কিধামের পিঠাধীশ্বর আচার্য প্রমোদ কৃষ্ণনের পক্ষ থেকে কল্কি ছবির নির্মাতা ও কলাকুশলীদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছি। তাঁরা ছবিতে কল্কি অবতারকে সম্পূর্ণভাবে বিকৃতভাবে মানুষের সামনে তুলে ধরেছে।”

আরও পড়ুনঃ Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং

প্রসঙ্গত, নাগ অশ্বিন পরিচালিত কাল্কি ২৮৯৮ এডি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কামাল হাসান, দিশা পাটানিকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ম্রুনাল ঠাকুর, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। মাইথোলজি ও সায়েন্স ফিকশন এই ছবি সম্পূর্ণ বিশ্বজুড়ে তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষাতে মুক্তি পেয়েছে। 

About Post Author