Home » Rahul Dravid : ফের কোচের পদে রাহুল দ্রাবিড়, কোন দলকে প্রশিক্ষণ দেবেন তিনি?

Rahul Dravid : ফের কোচের পদে রাহুল দ্রাবিড়, কোন দলকে প্রশিক্ষণ দেবেন তিনি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুলাইঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে কোচের মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। কিন্তু ক্রিকেটের সঙ্গে এখনই দূরত্ব তৈরি করবেন না জাতীয় দলের বিশ্বজয়ী কোচ। আগামী মরশুমে কোচ হিসাবে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজের কোচের পদে দেখা যেতে পারে দ্রাবিড়কে।  

আরও পড়ুনঃ Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং

আরও পড়ুনঃ Jamie McLaren joins Mohun Bagan : মেসির বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন, চার বারের সোনার বুটজয়ী এবার মোহনবাগানে

আইপিএলে দ্রাবিড়কে কোচ করতে আগ্রহী ছিল অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু জানা গিয়েছে, ভারতের প্রাক্তন কোচ করার দৌড়ে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তাঁর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েও গিয়েছে। সর্বভারতীয় দৈনিকে এমনটাই দাবি করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির একজন কর্তা দাবি করেছেন দ্রাবিড়ের সঙ্গে কথাবার্তা চলছে। সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে এই সিদ্ধান্তে সরকারী সিলমোহর পরবে। বর্তমানে রাজস্থান দলের ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা। ২০২১ সাল থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। তাঁকে আগামী মরশুমে রেখে দেওয়া হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। দ্রাবিড়কে দলের হেডকোচ হিসাবে নিয়োগ করা হলে সাঙ্গাকারাকে দায়িত্ব থেকে সরানো হতে পারে বলেও মনে করছে একটা সূত্র। 

আরও পড়ুনঃ International Tennis Hall Of Fame : প্রথম এশীয় হিসেবে বিশ্ব টেনিসের ‘হল অফ ফেমে’ ভারতের লিয়েন্ডার ও বিজয়

আরও পড়ুনঃ Sri Lanka Premier League Final 2024 : লঙ্কা প্রিমিয়ার লিগে ‘রুশো’ বিপ্লব খেতাব জিতল জাফনা কিংস

দ্রাবিডে়র সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক দীর্ঘদিনের। আইপিএলে ২০১১-২০১৩ সাল পর্যন্ত খেলেছেন তিনি। তাঁর নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনাল ও আইপিএলের প্লে-অফে খেলার ছাড়পত্র পায়। ২০১৪ সালে মেন্টর হিসেবে রাজস্থানে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন দ্রাবিড়। ২০১৫ সালে তাঁর তত্ত্বাবধানে ২০১৫ সালে তৃতীয় স্থানে শেষ করে রাজস্থান। যদিও পরের বছর অনূর্দ্ধ-১৯ জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পান ভারতের কিংবদন্তী ক্রিকেটার। তারপর জাতীয় দলের অ্যাকাডেমিতে ডিরেক্টর পদে ছিলেন বেশ কিছুদিন। ২০২১ সালের অক্টোবরে জাতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হন। প্রায় দশ বছর পর আবার নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চলেছেন রাহুল দ্রাবিড়।

About Post Author