স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাইঃ ভারতীয় টেনিসে গর্বের দিন। আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিলেন দুই ভারতীয় লিয়েন্ডার পেস ও বিজয় অমৃতরাজ। দুই প্রজন্মের দুই ভারতীয় টেনিস তারকার জন্য আবারও গর্বিত হল দেশ। এশিয়ার প্রথম টেনিস খেলোয়ার হিসেবে এই সম্মান পেলেন দুজনে। ২৮ টি দেশের মোট ২৬৭ জন কিংবদন্তী টেনিস তারকাকে এই সম্মান দেওয়া হয়েছে। প্লেয়ার বিভাগে এই সম্মান পেয়েছেন কলকাতার ছেলে লিয়েন্ডার। অন্যদিকে কনট্রিবিউটর ক্যাটাগরিতে রাখা হয়েছে অমৃতরাজকে।

নিজেদের খেলোয়াড় জীবনে একাধিকবার দেশের নাম উজ্জ্বল করেছেন দুজনে। ১৯৭০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অমৃতরাজ। মোট ৩৯৯ ম্যাচের পাশাপাশি জিতেছেন ১৫ টি এটিপি সিঙ্গলস। একটা সময় বিশ্ব ক্রমতালিকায় প্রথম ভারতীয় হিসেবে উঠে আসেন ১৮ নম্বরে। ভারতীয় ডেভিস দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিজয় অমৃতরাজ। সত্তর বছরে এই সম্মান পেয়ে আপ্লুত তিনি।
আরও পড়ুনঃ Sri Lanka Premier League Final 2024 : লঙ্কা প্রিমিয়ার লিগে ‘রুশো’ বিপ্লব খেতাব জিতল জাফনা কিংস
অমৃতরাজের অবসর গ্রহণের বেশ কয়েক বছর টেনিস কোর্টে পা রাখেন লিয়েন্ডার। দীর্ঘ ক্যারিয়ারে ১৮ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি। তারমধ্যে রয়েছে কিছু ডাবলস ও কিছু মিক্সড ডবলস খেতাব। ডাবলসের ক্রমতালিকায় দীর্ঘ ৩৭ মাস শীর্ষে ছিলেন লিয়েন্ডার। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেন। অনুষ্ঠানে লিয়েন্ডার সম্পর্কে ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মিক্সড ডবলসে তাঁর প্রাক্তন সঙ্গী মার্টিনা নাভ্রাতিলোভার গলায়। ২০০৩ সালে এই জুটি অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন হয়। এদিনের অনুষ্ঠানে মেয়ে আইয়ানার হাত থেকে হল অফ ফেমের পদক হাতে তুলে আবেগরুদ্ধ হয়ে পড়েন লিয়েন্ডার।
আরও পড়ুনঃ Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং
আরও পড়ুনঃ Mohammedan Sporting : কলকাতা লিগে ঘরের মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে হার মহামেডানের
আন্তর্জাতিক হল অফ ফেমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল অফ ফেমের সভাপতি কিম ক্লিস্টার্স, মার্টিনা নাভ্রাতিলোভা, মার্টিনা হিঙ্গিস, আন্দ্রে আগাসী, ক্রিস এভার্ট-সহ অন্যান্য কিংবদন্তীরা।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের