Home » দুর্গাপুজো কমিটিগুলিকে ফের সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো কমিটিগুলিকে ফের সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাইঃ ফের দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে দেওয়া কথা ঘোষণা করেন তিনি। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০ হাজার টাকা। এবছর সেই অনুদান বাড়িয়ে করা হল ৮৫ হাজার টাকা। পাশাপাশি বিদ্যুৎ বিলেও অতিরিক্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পরবর্তী বছরে এই অনুদান আরও বাড়বে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন  Nepal Plane Crash: টেক অফের সময় ১৯ যাত্রীকে নিয়ে নেপালে ভেঙে পড়ল বিমান, বহু মৃত্যুর আশঙ্কা

এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্যের প্রশাসনিক অধিকর্তা, কলকাতা পুলিশের অধিকারিক সহ ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও। সেখানেই মমতা ঘোষণা করেন, চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এর মধ্যে ৪০ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে।

আরও পড়ুন   সস্তা হচ্ছে সোনা-রুপো, দাম কমছে মোবাইল ফোনের, এক নজরে দেখে নিন বাজেটে কীসের দাম কমল, বাড়ল

২০২৫ সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা। গত বছরও ক্লাবগুলির জন্য ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০২২ সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ৬০ হাজার টাকা করে। এর পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুতের বিলে ৬৬ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা। তার আগের বছর ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল।

আরও পড়ুন   তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, শুরুতেই বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

#Latestbengalinews

#DurgaPuja2024

About Post Author