সময় কলকাতা ডেস্ক , ২৬ জুলাই :দেখতে দেখতে অলিম্পিক গেমস প্যারিস 2024 চলে এল । ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস করোনার কারণে বিলম্বিত শুরু হওয়ায় দুটি অলিম্পিক গেমসের মধ্যে সময়ের ব্যবধান খুব বেশি ছিল না। ২৬ শে জুলাই প্রতিদ্বন্দ্বিতা শুরু হলেও প্রতিদ্বন্দ্বিতার প্রাথমিক পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে আগেই। প্রতিদ্বন্দ্বিতা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
বিশ্বের সমস্ত দেশগুলি তাদের সেরা ক্রীড়াবিদদের নিয়ে হাজির অলিম্পিক গেমস প্যারিস 2024 উপলক্ষ্যে। প্রতিদ্বন্দ্বিতাকারী দেশগুলির মধ্যে রয়েছে ভারতও । টোকিও অলিম্পিক গেমসে ভারতের ফল ছিল আশাব্যঞ্জক। ভারত টোকিও অলিম্পিকে একটি সোনা সহ সাতটি পদক পেয়েছিল। ভারতের অলিম্পিক গেমস প্যারিস 2024 মূল পর্বে অভিযান ২৬ জুলাই থেকেই শুরু হলেও ইতিমধ্যেই প্রাথমিক পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে। ১১২ জন ক্রীড়াবিদ ১৬টি খেলায় বা বিভাগে ৬৯টি পদক পাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নাম নীরজ চোপড়া, তিনি গত অলিম্পিকেও স্বর্ণ পদক বিজয়ী।
১৮৯৬ থেকে শুরু হওয়া অলিম্পিক গেমসে ভারত এযাবৎ কাল পর্যন্ত ৩৫ টি পদক লাভ করেছে। এরমধ্যে সর্বাধিক সাফল্য এসেছে হকিতে। ভারতের ৩৫ টি পদকের মধ্যে রয়েছে দশটি স্বর্ণপদক যার আটটি এসেছে হকির সৌজন্যে। এছাড়াও হকিতে একটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। টোকিও অলিম্পিক গেমসে ভারত পুরুষ বিভাগে হকিতে ব্রোঞ্জ পদক পেয়েছিল।
২৯ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দল প্যারিস অলিম্পিক 2024-এঅংশ নেবে। অ্যাথলেটিক্স এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে ২৯ টি পদকের লক্ষ্যে লড়বে নীরদ চোপড়া ও ভারতীয় অ্যাথলেট দল। পুরুষের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া অংশ নেবেন। এই প্রতিযোগিতা ৬ আগস্ট থেকে বাছাই পর্ব শুরু হবে,৮ আগস্ট প্রতিদ্বন্দ্বিতার ফাইনাল। এছাড়াও ভারতবাসী দেশের সেরা প্রতিযোগীদের কাছ থেকে বেশ কয়েকটি পদকের আশা করছে।
ভারতের উল্লেখযোগ্য ভাবে পদক সম্ভাবনা রয়েছে শুটিং বিভাগে। ২১ জনের শুটিং স্কোয়াড প্রতিযোগী সংখ্যার হিসাবে বেশ বড় একটি দল যাদের কাছে ভারতের আশা ও রয়েছে যথেষ্ট। এছাড়া রয়েছে দীপিকা কুমারী এবং তরুণদীপ রাই সহ উজ্জ্বল প্রতিশ্রুতি সম্পন্ন ভারতীয় তিরন্দাজি দল। তাদের প্রাথমিক পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে ২৫ জুলাই। ভারতের পদক আরেক সম্ভাবনার আরেকটি উজ্জ্বল বিভাগ বক্সিং ইভেন্ট। কুস্তিতে অলিম্পিকে ভারত সাফল্য পেয়েছে। বিগত চারটি অলিম্পিক গেমসে ভারত কুস্তি থেকে পদক পেয়েছে। ভারতের কুস্তি নিয়ে কুস্তিগীরদের অসন্তোষ ও বিদ্রোহের মধ্যে সাফল্য আসে কিনা তা রীতিমত নজরে থাকবে। পাশাপাশি, ভারোত্তোলন বিভাগে ভারত পদকের আশা করছে। ৭ আগস্ট ৪৯ কেজি বিভাগে মীরাবাই চানুরকে লড়তে দেখা যাবে। তিনি টোকিও অলিম্পিক গেমসে রৌপ্য পদক বিজয়ী। টোকিওতে ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোহাইন বক্সিং ইভেন্টে লড়বেন, যা ২৭ জুলাই শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনও প্যারিসে অলিম্পিকে অভিষেক লগ্নে কি করেন তাও দেখার।

তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং,কুস্তি অশ্বারোহী, গল্ফ, হকি (পুরুষ ও মহিলা ), জুডো, রোয়িং, সেলিং, শুটিং, সাঁতার, টেবিল টেনিস এবং টেনিস – মোট ১৬ টি ক্রীড়া বিভাগে ভারতীয় ক্রীড়াবিদরা অলিম্পিক গেমস প্যারিস 2024 – এ প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন দেখার গতবারের চেয়ে বেশি সাফল্য ভারতীয় প্রতিযোগীরা পান কিনা!
আরও পড়ুন Paris Olympics 2024 : পেনাল্টি নষ্টের পরও জয় দিয়েই অলিম্পিক্স শুরু ইউরোজয়ী স্পেনের


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার