Home » Aishwarya Rai Bachchan : সম্পত্তিতে দীপিকা, প্রিয়াঙ্কাকেও টেক্কা দিতে পারেন ঐশ্বর্য, আপনি জানেন রাই সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ কত?

Aishwarya Rai Bachchan : সম্পত্তিতে দীপিকা, প্রিয়াঙ্কাকেও টেক্কা দিতে পারেন ঐশ্বর্য, আপনি জানেন রাই সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ কত?

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুলাইঃ অভিনয় জগতের তারকাদের নিয়ে কৌতুহল সবারই। তাঁদের লাইফ স্টাইল, পোশাক, জুয়েলারি সব কিছু সম্পর্কে জানতে বেশ ভালই লাগে। আর যদি সেটা হয় তাঁদের সম্পত্তির বিষয় নিয়ে তবে তো কৌতুহল আরও দ্বিগুণ বেড়ে যায়। আলিয়া, দীপিকা, প্রিয়াঙ্কা নন সম্পত্তির ক্ষেত্রে এই অভিনেত্রীই সবাইকে ছাপিয়ে গেছে। জানেন তিনি কে? তিনি বচ্চন পরিবারের বউ ঐশ্বর্য রাই বচ্চন। আপনি জানেন মোট কত সম্পত্তির মালিক রাই সুন্দরী?

মা লক্ষী ও সরস্বতী দুই দেবীরই বাস তাঁর জীবনে। দেশ বিদেশের একাধিক জায়গায় রয়েছে তাঁর সম্পত্তি। ৫০ বছর বয়সেও তিনি রয়েছেন টপ পজিশনে। নিজের সাংসারিক জীবন নিয়ে বিভিন্ন টানাপোড়েন থাকলেও নিজের কেরিয়ার নিয়ে একটুও জায়গা ছাড়েননি তিনি। প্রশ্ন আসছে কে এই তারকা তাইনা? হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে। তিনিই বলিউডের সব থেকে বিত্তশালী নায়িকা৷ স্বামী বা শ্বশুর বাড়ির সম্পত্তি নয় নিজের আয় করা টাকা দিয়েই বহু সম্পত্তির মালিক হয়েছেন তিনি। দুবাইয়ে তাঁর বাড়ি রয়েছে যার দাম ১৫ কোটি টাকা৷। জুমেইরা গল্ফ এস্টেটের স্যাংচুয়ারি ফলসের তাঁর বিলাসবহুল বাংলো৷ তাতে রয়েছে জিম, সুইমিং পুল, স্ক্যাভোলিনি ডিজাইনের রান্নাঘর। এছাড়াও মুম্বাইয়ে সাড়ে ৫ হাজার স্কোয়ার ফিটের বাড়ি রয়েছে তাঁর। যার দাম বর্তমান দাম আনুমানিক ৫০ কোটি টাকা৷

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জেমস বন্ডের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?

আরও পড়ুনঃ Emran Hashmi: চুম্বন দৃশ্যের জন্য হজম করতে হয়েছে স্ত্রীয়ের সপাটে চড়, কী বিশেষ উপহার দিয়ে শান্ত করেন ইমরান?

প্রত্যেক ছবিতে অভিনয়ের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন রাই সুন্দরী। বিজ্ঞাপনের কাজের জন্য ৭ থেকে ৮ কোটি টাকা নেন। বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডেরও মুখ তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৬২ কোটি টাকা৷ সম্প্রতি এক সংবাদমাধ্যমে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন গুরুর অভিনেত্রী। অভিনয়ে জগতে নিজের রোজগারে এত সম্পত্তির মালিক হয়েছেন তিনি। সম্পত্তির দিক থেকে ঐশ্বর্যের পর রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, তারপর রয়েছে আলিয়া ভাটের নাম।

About Post Author