Home » আবার জয়ী গলফের বিস্ময় প্রতিভা আমাইরা গুলাটি

আবার জয়ী গলফের বিস্ময় প্রতিভা আমাইরা গুলাটি

সময় কলকাতা ডেস্ক, ২ অগাস্ট : সাত বছরের মধ্যে ৩৫ টি টুর্নামেন্ট জিতেছিল যে মেয়েটি, তার খ্যাতির মুকুটে আরেকটি পালক । গলফের বিস্ময় প্রতিভা আমাইরা গুলাটি আবার জ্যোতি ছড়াল। আগেও সাফল্য এসেছে তার , আন্তর্জাতিক ক্ষেত্রেও সে প্রমাণ রেখেছে তার প্রতিভার সাক্ষর । এবারও কলকাতায় গল্ফ টুর্নামেন্টে আমাইরা বুঝিয়ে দিল, সে ক্রমেই উন্নতি করেছে। উদীয়মান গলফ তারকা আরও বোঝাল প্রতি পদক্ষেপে সে বিস্ময় সঞ্চার করে যাবে।

গলফার অদিতি অশোক তার রোল মডেল। সে যেন তার রোল মডেল হওয়ার লক্ষ্যেই এগোচ্ছে। ৯ বছর বয়সী পাঞ্জাবী কিশোরী আমাইরা গুলাটি কলকাতার গলফ টুর্নামেন্টে আবার জয় তার ধারাবাহিকতার-ই নজির । আমাইরা  তার অসামান্য পারফরম্যান্স দিয়ে আবারও কলকাতা শহরকে মুগ্ধ করল । ৩১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত সিএফএল ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ, ডি ক্যাটাগরিতে একটানা জয়লাভ করেছে সে । ২০২৩ সালের পর কলকাতার টালিগঞ্জ গলফ ক্লাব আবার তার সাফল্যের সাক্ষী হয়ে থাকল।

বলা যেতেই পারে,অল্প বয়সে এই অসাধারণ কৃতিত্ব আমাইরা-র নিষ্ঠা, প্রতিভা এবং অধ্যবসায়কে তুলে ধরে। আমিরার যাত্রা অনুপ্রেরণাদায়ক। প্রশিক্ষক এবং স্কুল থেকে সমর্থন তার চলার পথকে সহজ করেছে তবে সবকিছুর গোড়ার কথা ছিল তার বাবা মার চোখে তার প্রতিভা ধরা পড়া। বাবা কর্ণেল বলজিৎ সিং ও মা হরপ্রীত কাউর বুঝেছিলেন তাদের মেয়ের মধ্যে রয়েছে প্রতিভা। দক্ষ কোচের অধীনে শুরু হয় প্রস্তুতি। বাবার বদলির চাকরিও তাকে দমিয়ে রাখতে পারেনি।

আরও পড়ুন Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল

ক্রীড়া বিশ্লেষকদের মতে, আমাইরার ব্যতিক্রমী দক্ষতা এবং চাপের মধ্যে সংযম তাকে আলাদা করে যার জোরে কলকাতার প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান অর্জনকরেছে সে।

নিজের জয়ের কথা বলতে গিয়ে আমাইরা জানিয়েছে , “এই জয়ের জন্য আমি রোমাঞ্চিত এবং কৃতজ্ঞ। এই জয় আমাকে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে এবং কখনোই আমার স্বপ্নকে হাল না ছেড়ে দিতে উৎসাহিত করে। আমি এই সাফল্যের জন্য আমার পরিবার, কোচের কাছে ঋণী।”

#আমাইরাগুলাটি#amairagulati

আরও পড়ুন প্যারিস অলিম্পিক ২০২৪ প্রভাব ফেলেছে যৌনকর্মীদের জীবন – জীবিকায়

About Post Author