Home » Diksha Dagar : গাড়ির পিছনে গাড়ির ধাক্কা, অলিম্পিক্সে দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রীড়াবিদ

Diksha Dagar : গাড়ির পিছনে গাড়ির ধাক্কা, অলিম্পিক্সে দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অগষ্টঃ প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রীড়াবিদ। আহত ক্রীড়াবিদের নাম দীক্ষা দাগর। গত ৩০ জুলাই একটি অনুষ্ঠান থেকে  ফেরার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে আরও একটি গাড়ি। যদিও জানা গিয়েছে সুরক্ষিত রয়েছেন ভারতীয় গলফার।দীক্ষার সঙ্গে ওই গাড়িতেই ছিলেন তাঁর বাবা,মা ও ভাই।

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : অলিম্পিক্সে ধাক্কা ভারতীয় হকি দলের, হারতে হল বেলজিয়ামের কাছে

আরও পড়ুনঃ IPL 2025 : আইপিএলের মালিকদের বৈঠকে শাহরুখ-ওয়াদিয়া সংঘাত চরমে, কী সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড?

ইন্ডিয়ান হাউজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে বাধে বিপত্তি। একটি গাড়ি পিছন থেকে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। গুরুতর আহত হন দীক্ষার মা। তাঁকে সঙ্গে সঙ্গে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর শিরদাঁড়ায় চোট লেগেছে। কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান গলফ ইউনিয়নের সভাপতি বিজেন্দর সিং গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “দুর্ঘটনার খবর আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমি দীক্ষার পরিবারের সঙ্গে কথা বলি। ওর মায়ের পিঠে আঘাত লেগেছে দুর্ঘটনার সময় গাড়ির ঝাকুনির কারণে এই আঘাত বলে মনে করা হচ্ছে। বাকি সকলেই নিরাপদে রয়েছেন। উদ্বেগের কোন কারণ নেই। আমরা নিয়মিতভাবে দাদার পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে। কোনরকম সাহায্য লাগলে আমরা প্রস্তুত।”

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল

আরও পড়ুনঃ Anshuman Gaekwad : অবশেষে হার মানলেন ‘দ্যা গ্রেট ওয়াল’, প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ

ভারতীয় দলের কর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনা দীক্ষার অলিম্পিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন ভারতীয় গলফার। আগামী ৭ থেকে ১০ অগষ্ট অলিম্পিক্সে মেয়েদের গলফ প্রতিযোগিতা হবে। ক্যাডি হিসেবে বাবা কর্নেল নরেন দাগারকে নিয়েই প্রতিযোগিতায় নামবেন দীক্ষা।

About Post Author