Home » Katrina Kaif : ক্যাটরিনা অন্তঃসত্ত্বা? বিমান বন্দরে ওড়না দিয়ে পেট ঢাকলেন অভিনেত্রী

Katrina Kaif : ক্যাটরিনা অন্তঃসত্ত্বা? বিমান বন্দরে ওড়না দিয়ে পেট ঢাকলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ৩ অগষ্টঃ আলিয়া, দীপিকার পর এবার মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ? অভিনেত্রীর মা হওয়ার জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। নেটনাগরিকদের একাংশ নিশ্চিত যে অন্তঃসত্ত্বা হয়েছেন ক্যাট। কিন্তু তিনি বিষয়টিকে এখনই জনসমক্ষে আনতে চাইছেন না। পিছু ছাড়ছে না ছবি শিকারীর দলও। অভিনেত্রী যেখানে যাচ্ছেন সেখানেই তাঁকে পিছু করছে তাঁরা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে অভিনেত্রীর কিছু ছবি নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুনঃ Deepika Padukone : লাইভে এসে কার থেকে ‘ভবিষ্যতের জন্য ভালবাসা’ চাইলেন দীপিকা?

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায়  ভাইরাল হয় ক্যাটরিনা ও ভিকি কৌশলের লণ্ডন সফরের ভিডিও। যেখানে দেখা যায়, লন্ডনের রাস্তায় কালো কোর্ট পরে ঘুরছেন অভিনেত্রী।  সেই ভিডিও দেখেই একপ্রকার রটে যায়, নিজের পেট ঢাকতেই সেই কোর্ট তিনি ব্যবহার করছেন। এবার আরও এক ভিডিও ঘিরে হইচই শুরু। সদ্য অস্ট্রেলিয়া থেকে ফিরে মুম্বই বিমানবন্দরে নামতেই ক্যাটরিনাকে ঘিরে ধরে ছবিশিকারীরা। সোশাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হলুদ চুড়িদার পরে রয়েছেন ক্যাট। হলুদ সালোয়ার স্যুটে তাঁকে সুন্দর লাগছিল। নিজের ওড়না দিয়ে আড়াল করার চেস্টা করছেন পেট। আর সেই ভিডিও দেখেই ফের তাঁর মা হওয়ার জল্পনা শুরু। পাপ্পারাজিরাও সহজে ক্যাটের পিছু ছাড়ছে না।

আরও পড়ুনঃ Aishwarya Rai Bachchan : সম্পত্তিতে দীপিকা, প্রিয়াঙ্কাকেও টেক্কা দিতে পারেন ঐশ্বর্য, আপনি জানেন রাই সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ কত?

আরও পড়ুনঃ Janhvi Kapoor : আবারও প্লাস্টিক সার্জারি করালেন জাহ্নবী কাপুর, চিকিৎসকের প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় নেটদুনিয়া

সম্প্রতি ভিডিও দেখে নেটিজেনরা অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে আবার কমেন্ট বক্স লিখেছেন তবে কি সত্যি অন্তসত্ত্বা টলি ক্যুইন? কিছুদিন আগেই মা হয়েছেন আলিয়া ভাট। বর্তমানে অন্তসত্বা দীপিকা। কিছুদিন আগেই অনন্ত-রাধিকার বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। লাল কালারের শাড়িতে ক্যাটকে দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম লন্ডনেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। সন্তানের হওয়ার খবরটাও কী গোপন রাখতে চান ক্যাট।

About Post Author