পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন,সময় কলকাতা, ১২ অগাস্ট : If you don’t like to read, you haven’t found the right book.” – J.K. Rowling বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়া এমন এক অভ্যেস যা মানুষকে ধনী করে তোলে। কথকের কথকতা নতুন মোড়কে। আলিবাবার গুপ্ত ভান্ডারের সন্ধান দিচ্ছেন বারাসাতের এক তরুণ দম্পতি। কীভাবে দিচ্ছেন?
বর্তমান সময়ের বিখ্যাত লেখিকা ও হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং সঠিক পুস্তক চয়নের জন্য যে পথের কথা বলেছেন সেই পথের দুই পথিক আশ্চর্য এক মায়াজাল তৈরি করছেন। সাধারণভাবে, মানুষ দোকানে বা বাজারে তার পছন্দের জিনিস কিনতে যায়। উল্টেপাল্টে দেখে পছন্দ করে নেয়। কারণ মোটামুটি যেকোনও পণ্য নেড়েচেড়ে তার গুণগত মান বোঝা যায়। বই সম্পর্কে সেকথা প্রযোজ্য নয়। বইয়ের বিভিন্ন ছত্রে ছত্রে, বিভিন্ন অধ্যায়ে নতুন নতুন পথের আলোকিত ইশারা থাকে যা উপলব্ধি করতে হলে বইটিকে জানতে হয়। তারপরে নিজের সঞ্চয়ে নেওয়ার ভাবনা জন্মায়। বই সম্পর্কে জেনে তারপরে ইচ্ছে হলে বইটিকে কেনার বিষয়দুটির মেলবন্ধন ঘটিয়েছেন বারাসাতের পিয়ালী – রাজীব।
পিয়ালীর তৈরি করা মায়াবী জগত এক অভিনব জগৎ । এই জগতকে আলিবাবার গুপ্ত ভাণ্ডার বা খাজানাঘর ছাড়া কিছুই বলা যায় না। যে ভাবনায় কলকাতা শহরের উপকণ্ঠে বারাসাত শহরের বুকে পিয়ালী তার জীবনসঙ্গীকে নিয়ে আশ্চর্য জগৎ গড়েছেন সেই ধ্যানধারণা ভারতে খুব কম। পাশ্চাত্য দেশগুলিতে যেভাবে বই পড়ে পাঠকের মনন ও ভাবনাকে জমাট বাঁধতে দেওয়ার জন্য বইয়ের বিপণি পাঠক -ক্রেতাকে সময় দেয় সেভাবেই একটি বিপণি গড়েছেন। কথক যেন কথকতার জালে মুগ্ধ করছেন। কথকের কথকতা মুগ্ধতার আবেশ যত বাড়াবে সঠিক বই ততটাই পৌঁছে যাবে পাঠকের ব্যক্তিগত সংগ্রহের দেরাজে। মুগ্ধতার নতুন যুগের সুচনা।।
আরও পড়ুন বই-মালিনী মল্লিকা সেনগুপ্তের জন্মদিনে


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত