সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : অবশেষে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রকৃত অপরাধী এখনও অধরা। তিনি এও বোঝালেন যে, অপরাধী একাধিক। তিনি বললেন, “বাবা মা মনে করছেন ”ওদের ভেতরেই কেউ আছে।” এখন প্রশ্ন,ওরা কারা? সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সার্বিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে খুনিরা যেন রবিবারের মধ্যে গ্রেফতার হয় । “দোষীরা শাস্তি পায় “ – আর এই কথাটুকুর মধ্যেই লুকিয়ে আছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তার বিপরীত মেরুতে অবস্থানের পরিষ্কার ঘোষণা।অতঃপর মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে সুর বদলেছে পুলিশ। এখন “অপরাধীদের” কথা ব্যবহার করছেন বিনীত গোয়েল।
অথচ ঘটনার একদিনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ জানিয়েছিল, ভীত স্বীকারোক্তি দিয়েছে একাই সে দুষ্কর্ম ঘটিয়েছে। ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে সঞ্জয়কে। মুখ্যমন্ত্রী দোষীরা শব্দটি উচ্চারণ করে পরিষ্কার বুঝিয়ে দিলেন আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে খলনায়কের সংখ্যা একজনে সীমাবদ্ধ নেই। তিনি মনে করছেন, প্রকৃত দোষী ধরা পড়েনি। রাজ্য পুলিশকে রবিবারের আলটিমেটাম দিয়ে সিবিআই-এর হাতে তদন্তভার হস্তান্তর করার মধ্যে রয়েছে একাধিক সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সমীকরণগুলি একাধারে মানবিক ও রাজনৈতিক। তবে মুখ্যমন্ত্রী উল্লেখ করতে ভোলেননি, সাধারণ মানুষের সন্তুষ্টি আসবে সিবিআই-এর হাতে তদন্ত গেলে যদিও সিবিআইয়ের সাফল্যের হার যথেষ্ট খারাপ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিবিআইয়ের বিগত দিনের রেকর্ড তাই বলছে।
আরও পড়ুন RG Kar Hospitalঃ আরজিকর কাণ্ডে এবার হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে তলব করল লালবাজার
মুখ্যমন্ত্রী সোমবার চিকিৎসক খুনের ব্যাপারে অকপট। পুলিশের প্রাথমিক বক্তব্যের ভিন্ন মেরুতে অবস্থান তারই ইঙ্গিত। তবে তাৎপর্যপূর্ণভাবে, তাঁর বক্তব্যের মধ্যে একটি ভয়াবহ সত্যের আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। তিনি বলেছেন, মৃতা তরুণী চিকিৎসকের বাবা-মা তাঁকে জানিয়েছেন নিশ্চিতভাবেই অপরাধীদের মধ্যে “ওদের ভেতরেই কেউ আছে। ” ওদের বলতে কাদের কথা মৃতার মা-বাবা উল্লেখ করেছেন তারও সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মৃতার বন্ধুবান্ধবদের উল্লেখও করেছেন এবং বলেছেন যে ঘটনার পরে প্রথম যে ফোন করেছিল তাকেও ডাকা হবে। তিনি বলেছেন, ঘটনাস্থলে কর্মরত নার্স ও নিরাপত্তা থাকা সত্ত্বেও এত বড় ঘটনার প্রকৃত কারণ এখনও তিনি বুঝে উঠতে পারেননি এবং সেজন্যই তিনি আশ্চর্য। সব মিলিয়ে মা বাবার বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর করা সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, অপরাধী একজন নয়, প্রকৃত অপরাধী অধরা এবং তার বন্ধু-বান্ধব ও সহকর্মীরা সন্দেহের ঊর্ধ্বে নয়।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি