Home » নতুন করে ঘূর্ণাবর্ত, স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি? জেনে নিন আবহাওয়া আপডেট

নতুন করে ঘূর্ণাবর্ত, স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি? জেনে নিন আবহাওয়া আপডেট

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্টঃ স্বাধীনতা দিবসে বৃষ্টি বাড়বে কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায়। এই ঘূর্ণাবর্তের জেরে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৬ আগস্ট পর্যন্ত। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়।

আরও পড়ুন   আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতির ডাক চিকিৎসক সংগঠনের

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বেলা ১২টার পর কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৭ থেকে ৮৯ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।

#Latestbengalinews
#Weatherreport

#IndependenceDay

About Post Author