Home » আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতির ডাক চিকিৎসক সংগঠনের

আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতির ডাক চিকিৎসক সংগঠনের

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত শুক্রবার থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও আন্দোলন করছেন। এসবের মাঝেই এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস।

আরও পড়ুন   Reclaim the Night: স্বাধীনতার মধ্যরাতে ‘পথের দখল’ নেবে মেয়েরা, ‘মেয়েরা রাত দখল করো’র ডাক বাংলার কোণে কোণে, কোথায় কোথায় জমায়েত?

আর এই সিদ্ধান্তের জেরে রোগীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের অনেক হাসপাতালের আউটডোর বন্ধ থাকার পর রোগী ভোগান্তির চিত্র উঠে এসেছে। চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছে, জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনওরকম পরিষেবা দেবেন না তাঁরা। যেভাবে আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন হতে হয়েছে তারই প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আরজিকর-সহ রাজ্যজুড়ে চলা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

আরও পড়ুন   RG Kar Doctor Deathঃ আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, দিল্লি থেকে এল সিবিআই-এর বিশেষ দল

এদিকে, আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। সরব হয়েছেন তারকারাও। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রতিবাদের আগুন। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতেআজ, ১৪ আগস্ট স্বাধীনতার প্রাক-রাতে আন্দোলনে নামছেন মেয়েরা। মধ্যরাতে ‘পথের দখল’ নেবে মেয়েরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১ টা ৫৫ মিনিটে জমায়েত হবেন মহিলারা। তবে শুধু রাজ্যেই নয়, তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে সারাদেশ জুড়েই রয়েছে মহিলাদের এই ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি। ফলে আজ বুধবার, এক অন্যরকম আন্দোলনের সাক্ষী হতে চলেছে বাংলা।

#Women’sSecurity&Safety 

#Reclaim the Night 

#RGkarHospital    

#RGkarPrincipalSandeepGhoshresigned   

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

About Post Author