সময় কলকাতা ডেস্ক, ১৬ অগাস্ট : আর জি কর হাসপাতাল কাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য ও দেশ যখন উত্তাল, তখন দেশের আরেক রাজ্য উত্তরাখন্ডে নার্স ধর্ষণ ও খুন কাণ্ড নারী নিরাপত্তার প্রশ্ন তুলেছিল। অবশেষে নার্স ধর্ষণ ও কাণ্ডটিতে কিনারা করার কথা জানাল উত্তরাখণ্ডের পুলিশ। নার্সকে ধর্ষণ করে খুনের পর রাজ্য চেড়ে চম্পট দিয়েছিল ধর্ষক । অবশেষে ঘটনার ১৬ দিন পরে উত্তরাখণ্ডের পুলিশ ধর্ষণও খুন কান্ডে অভিযুক্তকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করল। অভিযুক্ত ধর্মেন্দ্র উত্তরপ্রদেশের বেরেলির একজন দিনমজুর। অভিযুক্ত শ্রমিককে বুধবার রাতেই রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নার্স কাজের শেষে যখন বাড়ি ফিরছিলেন সেসময় ধর্মেন্দ্র মদ্যপ অবস্থায় নার্সকে চুপিসারে ধাওয়া করে। যখন নার্স তাঁর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তাকে আক্রমণ করে, পুলিশ এমনটাই জানিয়েছে।
আরও পড়ুন Jasprit Bumrah: আর জি কর কাণ্ডে বুমরার ইয়র্কার, কিছুই বদলায়নি আক্ষেপ শ্রেয়সের
প্রসঙ্গত,উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে উত্তরপ্রদেশ সীমান্তের কাছে তার বাড়িতে ফেরার সময় এক নার্সকে ধর্ষণ ও হত্যা করা হয় যে কাণ্ড প্রাথমিকভাবে নার্স নিখোঁজ থাকায় চাপা পড়ে গেলেও পরবর্তীতে আলোড়ন ফেলেছিল। ৩০ জুলাই সন্ধ্যায় তিনি হাসপাতাল ছেড়েছিলেন এবং সিসিটিভি ফুটেজে রুদ্রপুরের ইন্দ্রা চক থেকে একটি ই-রিকশা নিয়ে যেতে দেখা গিয়েছিল কিন্তু উত্তরপ্রদেশের বিলাসপুরের কাশিপুর রোডে ভাড়াবাড়িতে পৌঁছান নি যেখানে তিনি তাঁর ১১ বছরের শিশুকন্যার সঙ্গে থাকতেন।

পরদিন তাঁর বোন নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
আট দিন পর ৮আগস্ট, উত্তরপ্রদেশ পুলিশ ডিবডিবা গ্রামে তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি খালি প্লটে তার মৃতদেহ খুঁজে পায়।।


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের
বিলকান্দা-লেনিনগড়ের বেতাজ বাদশা তৃণমূল নেতা সজল গ্রেফতার, হাড়হিমকরা অত্যাচারের অবসান