Home » আবার নারীনির্যাতন, এবার গণধর্ষণের অভিযোগ

আবার নারীনির্যাতন, এবার গণধর্ষণের অভিযোগ

সানী রায়, সময় কলকাতা, ১৬ অগাস্ট :আরজি কর হাসপাতাল কাণ্ডের মাঝেই আবার ধর্ষণের অভিযোগ। এবার নারকীয় গণধর্ষণের অভিযোগ । স্বাধীনতা দিবসের দিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই ঘটনায় এক নাবালিকার উপরে পৈশাচিক অত্যাচারের অভিযোগ একদল নাবালক ও যুবকের বিরুদ্ধে। ঘটনা ধৃত ৪ । ধৃতদের মধ্যে তিনজন নাবালক। পুলিশ ইতিপূর্বেই  জানিয়েছিল , ধৃতদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

থামতেই যেন চাইছে না নারী নির্যাতনের ঘটনা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আর জি কর হাসপাতাল কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে যখন রাজ্য ও দেশ উত্তাল,ঠিক তারপরের দিন অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন উঠল নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ । উত্তরবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এই নারকীয় ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করে।

প্রাথমিকভাবে  জানা গিয়েছে ঘটনায় তিন নাবালকসহ চারজনকে আটক করে পুলিশ।  পুলিশ কমিশনার ইতিপূর্বেই জানান, দুজন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, শিলিগুড়ির বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে অতি সম্প্রতি এক তরুণের পরিচয় হয়।এরপর বৃহস্পতিবার নাবালিকাকে ডাকা হয়।কাওয়াখালি এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।ঘটনার পরই লিখিত অভিযোগ দায়ের হয় এনজেপি থানায়।এরপর রাতেই পুলিশ চারজনকে পাকড়াও করে।শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।তদন্ত শুরু করা হয়েছে।এই ঘটনা সামনে আসার পর নিন্দা প্রকাশ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।।

আরও পড়ুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, শনিবার দেশ জুড়ে ব্যাহত চিকিৎসা পরিষেবা

About Post Author